Xiaomi 15 Ultra: নতুন ক্যামেরা লেআউট সঙ্গে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স!

Share:

নিজস্ব প্রতিনিধি:  খুব শিগগিরই বাজারে আসতে চলেছে চিনা মোবাইল ফোন নির্মাতা সংস্থা  শাওমির Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোন। তবে Ultra মডেলের বিষয়ে Xiaomi এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি। আগের Xiaomi 13 Ultra এবং 14 Ultra মডেলের মতোই Xiaomi 15 Ultra আগামী বছর লঞ্চ হতে পারে। ইতিমধ্যে ফাঁস হওয়া কিছু রেন্ডার থেকে Xiaomi 15 Ultra-এর সম্ভাব্য ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

বিশ্বস্ত এক লিকস্টার, Xiaomi 15 Ultra-এর প্রথম রেন্ডার ফাঁস করেছেন। ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, ফোনটি কালো ও সিলভার (বা সাদা) রঙে পাওয়া যাবে। ফোনটির ক্যামেরা মডিউল আগের মডেলের মতোই গোলাকার। কিন্তু ক্যামেরা সেন্সরগুলোর বিন্যাসে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। Leica ব্র্যান্ডিং সহ সেন্সর মডিউলের ওপরের বাম দিকে রাখা হয়েছে। আর বাকি তিনটি ক্যামেরা সেন্সর নিচের দিকে রাখা হয়েছে। দুটি ফ্ল্যাশ এলইডি ওপরের দিকে লম্বালম্বি বসানো হয়েছে। Xiaomi লোগো ফোনের নিচের বাম দিকে দেখা যাচ্ছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটির উপরের ডানদিকে থাকা ক্যামেরাটি একটি 200 মেগাপিক্সেলের Samsung ISOCELL HP9 পেরিস্কোপ লেন্স, যার 4.3X অপটিকাল জুম এবং f/2.6 অ্যাপারচার রয়েছে। এটি Xiaomi 14 Ultra-এর 50 মেগাপিক্সেলের ক্যামেরার তুলনায় বড় আপগ্রেড।

Xiaomi 15 Ultra-তে 50 মেগাপিক্সেলের Sony সেন্সর প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। সাথে থাকবে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও 50 মেগাপিক্সেলের ২x টেলিফটো লেন্স। সাথে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতেও পারে।

সম্ভাব্য স্পেসিফিকেশন 

শোনা যাচ্ছে Xiaomi 15 Ultra-তে থাকবে 6.7 ইঞ্চির 2K LTPO ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট সহ। এটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হবে এবং HyperOS 2.0 (Android 15 ভিত্তিক) এর ওপর চলবে। ফোনটিতে 6000 mAh ব্যাটারি থাকবে, 90 W তারযুক্ত ও 80 W  তারহীন চার্জিং সাপোর্ট সহ।

অপারেশন সিঁদুর’-এর পর প্রথম, দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক