মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অসভ্যের মতোই প্রস্রাব করছিলেন এক মদ্যপ। আর ওই ঘটনায় আপত্তি জানিয়েছিলেন এক দোকানদার। আর তাতেই মেজাজ খাপ্পা হয়ে গিয়েছিল মদ্যপ যুবক ও তার সঙ্গীদের। নিজেদের ক্ষমতার জাহির করতে বেধড়ক মারধর করে প্রতিবাদী দোকানদারকে। ওই বেধড়ক মারধরের ফলেই মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন প্রতিবাদকারী। গোটা ঘটনাই বন্দি হয়েছে রাস্তায় থাকা সিসি ক্যামেরায়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারী মদ্যপদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে কানপুরের কাকদেব থানা এলাকার ওম চৌরাস্তার কাছে ঘটনাটি ঘটেছে। রাত এগারোটা নাগাদ নবীন নগরের বাসিন্দা অমিত কুমার নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তাঁর নজরে পড়ে ওম চৌমাথার কাছে প্রকাশ্য রাস্তায় প্রস্রাব করছে এক মদ্যপ যুবক। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান বছর সাতচল্লিশের অমিত। এ নিয়ে ওই মদ্যপ যুবক ও তার তিন সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় অমিতের।

বচসার মাঝেই অমিতকে ঘিরে ধরে মারধর শুরু করে মদ্যপ যুবকরা। বেশ কয়েকজন পথচারী গোলমাল থামানোর চেষ্টা করেন। কিন্তু তাদের মারধর করে তাড়িয়ে দেয হামলাকারীরা। আচমকাই অমিতের মাথায় ইট দিয়ে সজোরে আঘাত করে এক মদ্যপ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অমিত। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

নিহত অমিতের ছেলে রুদ্রপ্রতাপ সিংহ সংবাদমাধ্যমকে বলেন, ‘ইট দিয়ে বাবার মাথা থেঁতলে দিয়েছিল মদ্যপ যুবকরা। যারা গোলমাল থামাতে এসেছিল, তাদেরও মারধর করার পাশাপাশি হুমকি দেওয়া হয়। রাজ্যে যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই, ফের তার প্রমাণ মিলল। প্রতিবাদ জানাতে গিয়েই বাবাকে মরতে হল।’

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

‘আমার কোল যেমন শূন্য করেছে, ওদেরও এটাই চেয়েছিলাম’, এনকাউন্টার নিয়ে যা বললেন নির্যাতিতার মা

একজনের আধার নম্বরে অন্নপূর্ণার টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে, ঘাটালে চাঞ্চল্য

প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়

ছাদে পড়ে সদ্যোজাত হনুমান শাবক, নিতে এল না মা! দুধ খাইয়ে বনদফতরের হাতে তুলে দিল স্থানীয়রা

‘রাম কোনও মুসলিমকে খুন করেনি’ পোস্টের প্রেক্ষিতে ক্ষমা চাইল নির্বাচন কমিশন

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে হাঁটালো পুলিশ

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

বুড়ো বয়সে ভেল্কি রজনীকান্তের, মুক্তির ১২ দিনের মাথায় ৭৩০ কোটি আয় করল ‘JAILER 2’

‘RG KAR-কাণ্ডে অপরাধীদেরও এনকাউন্টার চাই’, গাইঘাটার প্রসঙ্গ টেনে প্রতিক্রিয়া রত্নার

বন্ধুর সাফল্যে গর্বিত বিরাট, কী লিখলেন ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে?