আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পুজোর আবহেই আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার অভিযোগ। ওহায়োর রিচমন্ড হাইটসে শ্রী স্বামিনারায়ণ বডতাল ধাম মন্দির লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোেগ উঠেছে। ঘটনায় মন্দিরের কয়েকটি জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। বিষয়টি জানানো হয়েছে এফবিআইকেও।

 অভিযোগ, ঘটনাটি ঘটাতা সময় কয়েক জন মন্দিরের দিকে ইট ছোড়েন। মন্দিরের ভিতরে তখন পুরোহিত এবং ভক্তেরা উপস্থিত ছিলেন। তবে ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর মন্দিরে থাকা নজরদারি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হামলার সঙ্গে কারা জড়িত, তা জানতে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, ঘটনার নেপথ্যে ধর্মীয় বিদ্বেষ রয়েছে কি না, সেই দিকটিও তদন্তে খতিয়ে দেখা প্রয়োজন। তবে হামলার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।


আরও পড়ুনঃ এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

উল্লেখ্য, অক্টোবর মাসে আমেরিকায় হিন্দু হেরিটেজ মাস পালিত হয়। পাশাপাশি নবরাত্রি উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ আয়োজন। সেই সময়েই ওহায়োর মন্দিরে হামলার অভিযোেগ সামনে এল। ঘটনার পর মন্দিরের নিরাপত্তা এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা। 

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর