কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: শাসক বদলালেও বিহার রয়েছে বিহারেই। জঙ্গলরাজের জমানা থেকে মুক্তি নেই বিহারবাসীর। এবার জামুইতে কোচিং সেরে ফেরার পথে সঙ্গীর মোটরবাইক থেকে নামিয়ে এক তরুণীকে প্রকাশ্য রাস্তায় যৌন হেনস্থা চালাল দুষ্কৃতীরা। তরুণীকে  কোলে তুলে যৌনাঙ্গ স্পর্শও করেছে নরপিশাচরা। সবচেয়ে লজ্জার বিষয়, দুষ্কৃতীদের যৌন হেনস্থা থেকে তরুণীকে না বাঁচিয়ে উল্টে ওই দৃশ্য মোবাইল বন্দি করেছেন পথচারীরা। পরে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই ভিডিও দেখে শিহরে উঠেছেন সাধারণ মানুষ। ক্ষোভে ফুঁসছেন তাঁরা। জন আক্রোশের আঁচ পেয়ে তরুণীকে যৌন হেনস্থায় জড়িত সাত জনের মধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে বলে জানানো হয়েছে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণ ও তরুণীর মোটরবাইকের গতিরোধ করছে বেশ কয়েকজন যুবক। ওই নীতি পুলিশদের মূল পাণ্ডার মুখ গেরুয়া কাপড় দিয়ে ঢাকা। সঙ্গীকে ধাক্কা মেরে সরিয়ে তরুণীকে ঘিরে ফেলছে ওই গ্যাং। মুখ ঢাকা মূল পাণ্ডা তরুণীর দিকে এগিয়ে আসছে এবং তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন তরুণী জোরে চিৎকার করছেন। এক পর্যায়ে গেরুয়া কাপড়ে মুখ ঢাকা পাণ্ডা তরুণীকে কোলে তুলে গোপন অঙ্গ স্পর্শ করে চলেছে। ঠিক তখনই তরুণীর সঙ্গী কোনও ক্রমে নিজেকে দুষ্কৃতীদের হাত থেকে ছাড়িয়ে বান্ধবীকে যৌন হেনস্থার হাত থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন। এক পর্যায়ে কোনও ক্রমে দুষ্কৃতীদের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে যেতে সক্ষম হচ্ছেন। ভাইরাল হওয়া দ্বিতীয় ভিডিওতে ওই তরুণী ও তার সঙ্গীকে আগের জায়গা থেকে কিছুটা দূরে একটি স্কুটারে বসে থাকতে দেখা যায়। দুষ্কৃতীর   ওই দলটি আবারও তাদের পথ আটকায় এবং তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর তরুণী ও তার সঙ্গীকে দুষ্কৃতীদের কাছে অনুনয়-বিনয় করতে দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য তরুণীকে নিয়ে তাঁর সঙ্গী এলাকা ছাড়তে সফল হয়েছে।

সমাজমাধ্যমে একাধিক নেটানাগরিক দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিও জামুইয়ের। যদিও জামুইয়ের কোন জায়গায় এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। ভয়ঙ্কর ভিডিও দেখে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ার পরেই নড়েচড়ে বসেছে বিহার পুলিশ। সমাজমাধ্যমে জামুই পুলিশকে ট্যাগ করে অবিলম্বে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। জামুইয়ের পুলিশ সুপার বিশ্বজি‍ৎ দয়াল জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওতে যে ঘটনা দেখা যাচ্ছে, তা গত শনিবার রাত সাতটা নাগাদ ঘটেছে। জামুই-লখিসরাই সড়কে ঘটেছে ওই ঘটনা।

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর