জ্যান্ত অজগরকে দড়ি বানিয়ে স্কিপিং মত্ত যুবকদের, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: দড়ি নেই, লাফানোর জন্য স্কিপিং রোপও নেই! তাই বলে খেলা বন্ধ থাকবে কেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও, এমনই কাণ্ড ঘটিয়েছেন কেরলমের কয়েকজন যুবক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে কেউ হতবাক আবার কেউ ক্ষুব্ধ। কারণ , স্কিপিংয়ের বদলে একটি বন্য প্রাণীকে এভাবে ব্যবহার করার ঘটনায় উঠেছে পশু নির্যাতনের অভিযোগ।

কেরলমের এরনাকুলাম এলাকার বলে দাবি করা হচ্ছে ভিডিওটি। সেখানে চার যুবককে একটি ভারতীয় রক পাইথন বা অজগর নিয়ে খেলতে দেখা গিয়েছে। ভিডিওতে দু’জন যুবক সাপটিকে দু’দিক থেকে ধরে দোলাতে থাকেন। আর তৃতীয় এক যুবক সেই দোলানো অজগরের উপর দিয়ে লাফিয়ে পার হওয়ার চেষ্টা করেন। ঠিক যেভাবে ছোটবেলায় দড়ি ঘুরিয়ে স্কিপিং খেলতে দেখা যায়, অনেকটা সেই কায়দাতেই চলছিল এই খেলা। ‘Street Dog of Bombay’ নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়। পেজটির বক্তব্য, বন্য প্রাণী কোনও খেলনা নয় যে, তাকে বিনোদনের জন্য ইচ্ছেমতো ব্যবহার করা যাবে। তাদেরও নিরাপদে বেঁচে থাকার এবং নিজেদের স্বাভাবিক পরিবেশে থাকার অধিকার রয়েছে। ভিডিওটি সামনে আসার পর কেরলম বন দফতরের নজরেও বিষয়টি আনার চেষ্টা করা হয়েছে। ওই পেজ থেকে বন দফতরকে ট্যাগ করে ঘটনার তদন্ত এবং আইন অনুযায়ী পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

এই ঘটনা আবারও বন্যপ্রাণীদের সঙ্গে দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তা সামনে এনে দিয়েছে। নিছক মজা বা সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ার জন্য কোনও প্রাণীকে বিপদের মুখে ঠেলে দেওয়া কতটা অনুচিত, তা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অনেকেই।

পুজোতে আত্মীয়স্বজনকে চমকে দিতে বানিয়ে ফেলুন সুস্বাদু লেবু চিংড়ির মালাইকারি

বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও হয়নি শেষরক্ষা, চোরবাগানে স্ত্রী আরতিকে হারিয়ে শোকে পাথর স্বামী

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ