ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

গতকাল শনিবার গ্রেটার নয়ডার রাবুপুরায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতদের মধ্যে বাবা-মা আর তাঁদের তিন সন্তান রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুমে শোকের ছায়া। গতকাল শনিবার গ্রেটার নয়ডার রাবুপুরায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতদের মধ্যে বাবা-মা আর তাঁদের তিন সন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহতরা মাদক আসক্ত ছিল। মৃত্যুর আগে চা আর ম্যাগি খেয়েছিল তাঁরা। যদিও ময়নাতদন্তের রিপোর্টের পর পুলিশ জানায় আত্মহত্যা করে মৃত্যু হয়েছে পাঁচজনের। এখন এই ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। নিহত মহেশের মোবাইলে একটি ভয়েস রেকর্ড পাওয়া গিয়েছে। যেখানে তিনি মৃত্যুর জন্যে তাঁর দুই বোন এবং এক ভগ্নিপতিকে দায়ী করে গিয়েছেন।

মহেশের শ্যালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং তাঁদের হেফাজতে নিয়েছেন। ময়নাতদন্তে তাঁদের ম্যাগিতে বিষ মেশানোর লক্ষণ দেখা গিয়েছে। চিকিৎসকেরা ভিসেরা পরীক্ষার জন্যে পাঠিয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই তাঁদের মৃত্যুর কারণ স্পষ্ট জানা যাবে। প্রতিবেদন অনুসারে, ঘটনার আগে মৃতরা একটি মেলায় গিয়েছিল। বাড়ি ফিরে তাঁরা নুডলস এবং চা খেয়ে ঘুমিয়ে পড়েন। পরেরদিন সকালে তাঁদের বাচ্চাদের পরীক্ষা ছিল। তাই এক প্রতিবেশী অনেক্ষণ তাঁদের সাড়া-শব্দ না পেয়ে বাড়িতে ডাকতে যান। তাঁরা দরজা না খোলায় দেওয়াল টপকে বাড়ির ভিতরে যান। তখনই পরিবারের পাঁচজনকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান তাঁরা।

তাঁদের দেহে প্রাণ ছিল না। খবর পেয়ে পুলিশ পাঁচটি মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। খাদ্য নিরাপত্তা বিভাগও ঘটনাস্থলে পৌঁছে খাবার ও পানীয় পরীক্ষা করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তা খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা দেখতে পেয়েছেন। তাই ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকেরা। গ্রেটার নয়ডার ডিসিপি শ্রাবণ কুমার সিংহ জানিয়েছেন, পুলিশ সব দিক খতিয়ে দেখছে। তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ পারিবারিক বিবাদ ও হয়রানির অভিযোগও তদন্ত করছে। তদন্তের পরেই স্পষ্ট হবে কীভাবে পাঁচজনের মৃত্যু হল?

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন গায়ক জুবিন নৌটিয়ালের বাবা

সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, ইছামতির ধারে বুড়িমার দান করা পুজো এবার শতবর্ষে

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত