ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের শিব ভক্ত

Share:

নিজস্ব প্রতিনধি: অটুট বিশ্বাস থাকলে হয়ত কঠিনতম পথও পেরিয়ে যাওয়া সম্ভব। ৪১৩ দিন ধরে থার্মোকলের শিটে উপুড় হয়ে এগিয়ে চলেছেন এক শিবভক্ত! এমন ভক্তি আগে দেখেছেন? অমরনাথ যাত্রাপথে এই বিরল দৃশ্য দেখে থমকে যাচ্ছেন হাজার হাজার তীর্থযাত্রী। এই ভক্তের অবিশ্বাস্য গল্প এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

উত্তরপ্রদেশের বাসিন্দা সুনীল। এবার অমরনাথ যাত্রায় এমন এক নজির গড়েছেন তিনি, যা সাধারণ তীর্থযাত্রার ধারণাকেই বদলে দিয়েছে। পায়ে হেঁটে নয়, একটি থার্মোকলের শিটের উপর উপুড় হয়ে শুয়ে ধাপে ধাপে তিনি এগিয়ে চলেছেন পবিত্র অমরনাথ গুহা মন্দিরের দিকে। ভগবান শিবের প্রতি অগাধ বিশ্বাস থেকেই তিনি এই কঠিন ব্রত পালন করছেন। জানা গিয়েছে, সোমবার তাঁর এই অসাধারণ যাত্রার ৪১৩তম দিন ছিল। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে তিনি ধাপে ধাপে তাঁর গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছিলেন। এই ব্যতিক্রমী দৃশ্য দেখে বহু তীর্থযাত্রী পথেই দাঁড়িয়ে পড়ছেন। কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ আবার হাতজোড় করে তাঁর ভক্তি ও নিষ্ঠাকে প্রণাম জানাচ্ছেন। ইতিমধ্যেই সুনীলের এই যাত্রার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: বন্যায় ভেসে যাচ্ছিল বাছুর, জীবনের তোয়াক্কা না করেই জলে ঝাঁপ যুবকের, ভাইরাল ভিডিও 

অমরনাথ যাত্রার সময় মহাসড়কে বিপুল সংখ্যক ভক্ত ও যানবাহনের চলাচল থাকায় নিরাপত্তারক্ষীরাও তাঁর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পাশে রয়েছেন। ব্যস্ত রাস্তায় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রতি বছর লাখ লাখ শিবভক্ত অমরনাথ গুহা দর্শনের উদ্দেশ্যে দুর্গম পাহাড়ি পথে দীর্ঘ পথ অতিক্রম করেন। তবে সুনীলের এই অভিনব উপায়ে তীর্থযাত্রা এবারের যাত্রার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। টানা চারশোরও বেশি দিন ধরে কঠোর শারীরিক কষ্ট সহ্য করে তাঁর এই সাধনা অনেকের কাছেই বিশ্বাস, ধৈর্য এবং আত্মনিবেদনের এক বিরল উদাহরণ হয়ে উঠেছে।

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে