মঞ্চে উদ্দাম নাচ স্বল্পবসনা পানশালার নর্তকীদের, গোগ্রাসে উপভোগ করছেন খাকি উর্দিধারীরা!

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: স্বল্পবসনে শরীরী হিন্দোলে মঞ্চ কাঁপাচ্ছেন পানশালার নর্তকীরা। সামনে থাকা দর্শকরা সেই নাচে মন্ত্রমুগ্ধ। অনেকেই ‘নাচ মেরি বুলবুল’ এর দৃশ্য ক্যামেরায় বন্দি করছেন। শুধু সাধারণ মানুষ কেন, আইন রক্ষক খাকি উর্দিধারীরাও কম যান না। তাঁরাও বেশ মজা নিচ্ছেন স্বল্পবসনা নতর্কীদের যৌন উত্তেজক নাচের। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ কর্মীদের ওই মহান কীর্তি। যদিও বারাণসীর কাশী জোনের ডেপুটি কমিশনার গৌরব বাঁশওয়ালের দাবি, ‘পুলিশের ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।’ সমাজমাধ্যমে ওই ভিডিয়ো যারা আপলোড করেছেন তাদের বিরুদ্ধে মামলা দায়েরেরও হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োটি বারাণসীর বিখ্যাত লাট ভৈরব মন্দিরের। চলতি বছর ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বাবা লাট ভৈরব বরাট উ‍ৎসব অনুষ্ঠিত হয়েছিল। লাট ভৈরব হিন্দু ধর্মাবলম্বীদের কাপাল ভৈরব হিসেবেও পরিচিত। আর ওই উ‍ৎসব উপলক্ষে বসেছিল পানশালার নর্তকীদের খোলামেলা পোশাকে উদ্দাম নাচ। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘাঘরা ও চোলি পড়ে মঞ্চে ভোজপুরী অশ্লীল গানের সঙ্গে নাচছেন বেশ কয়েকজন নর্তকী। আর তা উপভোগ করছেন উপস্থিত দর্শক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন খাকি উর্দিধারীরাও। এমনকি নিজেদের মোবাইল ফোনে ওই উদ্দাম নাচের দৃশ্য বন্দি করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Dalimss News Banaras (@dalimss.news.banaras)

ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। সনাতন রক্ষক দলের সভাপতি অজয় শর্মা ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘গত কয়েক বছর ধরে রীতির নাম করে এই অশ্লীলতা চলছে। পাঁচ-ছয় বছর আগেও এমন ঘটনা ঘটেনি। যদি মন্দির চত্বরে কোনও অনুষ্ঠানের আয়োজন করার প্রয়োজন হয়ে থাকে তাহলে গানের অনুষ্ঠান হতে পারে। যাতে শালীনতা বজায় থাকে।’ আইনজীবী বিকাশ সিংহ-ও মন্দির চত্বরে অশ্লীল গানে স্বল্পবসনাদের নাচ এবং পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে ঘটনা ও অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিয়ো নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিও করেছেন।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay