‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি যন্তর মন্তরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। তাদের দাবি নিট দুর্নীতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সেই আন্দোলনের রেশ মুম্বইতেও পৌঁছেছে। মুম্বইয়ে ছাত্র বিক্ষোভ ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, আটক হওয়া কয়েকজন পড়ুয়াকে এক পুলিশকর্মী হুমকি দিচ্ছেন তাদের মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। সমাজ মাধ্যমে এই ভিডিওটি নিয়ে উত্তাপ বাড়তেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ।

জানা গিয়েছে, চলমান ছাত্র আন্দোলনের সময় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে পুলিশ আটক করেছিল। সেই সময় রেকর্ড করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল) এক পুলিশ আধিকারিক আটক পড়ুয়াদের উদ্দেশে বলেন, যদি তারা আবার বিক্ষোভে অংশ নেয়, তবে তিনি তাদের পকেটে ‘৫০ গ্রাম পাউডার’ ঢুকিয়ে দেবেন, যা তাদের জীবন  নষ্ট করে দেবে এবং নিশ্চিত করা হবে যে, তারা যেন জামিন না পায়। ওই কর্মকর্তাকে আরও বলতে শোনা যায়, ‘আমার চেয়ে খারাপ আর কেউ নেই। তোমরাই আমাদের জন্য সমস্যা তৈরি করছ।’   

ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিরোধী দলের নেতারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন  তুলেছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি  জানিয়েছেন।  ছাত্রদের সঙ্গে পুলিশের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ   ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।  অন্যদিকে, মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করা হবে। সংশ্লিষ্ট পুলিশকর্মীর বক্তব্য এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। কংগ্রেস এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে  নিন্দা জানিয়েছে।   

 

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের