ললিত-সুস্মিতার সম্পর্কের কথা শুনে বলিউডের প্রতিক্রিয়া কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে আইপিএল ফাউন্ডার আর প্রাক্তন বিশ্ব সুন্দরীর নতুন সম্পর্কের কথা। বলিউডে তেমন একটা জায়গা বানাতে না পারলেও সুস্মিতার প্রেমে পড়ছে দেশের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা। অনিল আম্বানি থেকে শুরু করে রণদীপ হুডা, মোটামুটি সবাই সুস্মিতার প্রেমে পড়েছেন। এবার তাঁদের দলে নাম লেখালেন ললিত মোদি। গতকাল রাতে নিজের ইনস্টাগ্রামে ললিত মোদি, সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়া একেবারে তেতে উঠেছে। একাধিক মহল থেকে একেকরকম প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে।

ললিত মোদি নিজেই জানিয়েছেন যে, তিনি সুস্মিতার সঙ্গে ডেটিং করছেন। যদিও এই বিষয়ে প্রাক্তন মিস ইউনিভার্স কিছুই জানান নি এখনও পর্যন্ত। কিন্তু, ললিত মোদির ইনস্টাগ্রামের সেই পোস্টে ইতিমধ্যেই মন্তব্য করেছেন রণবীর সিং এবং শিল্পা শেঠীর মতো একাধিক বলিউড সেলিব্রিটিরা। গতকাল সুস্মিতার সঙ্গে কয়েকটি রোমান্টিক ছবি পোস্ট করে ললিত মোদি জানিয়েছেন, “একটি ঘূর্ণায়মান বিশ্ব সফর করে ফিরলাম। বেটার লুকিং পার্টনার হিসেবে সুস্মিতাকে পাশে পেয়ে অভিভূত আমি। অবশেষে একটি নতুন জীবন শুরু করলাম। খুব শীঘ্রই এক হতে চলেছি।” রণবীর ললিত মোদীর এই পোস্টের মন্তব্য বিভাগে একটি হার্ট ইমোজি দিয়েছেন এবং একটি তাবিজের ইমোজি দিয়েছেন। যাতে তাঁদের সম্পর্কে কোনো নজর না লাগে। ক্রিকেটার হরভজন সিংও পোস্টের প্রতিক্রিয়ায় একটি হার্ট ইমোজি শেয়ার করেছেন। শিল্পা শেঠীও এই পোস্টটি ‘লাইক’ করেছেন। ডিজাইনার নন্দিতা মাহতানিও হার্ট এবং আলিঙ্গন ইমোজি শেয়ার করেছেন।

 

অন্যদিকে টুইঙ্কল খান্নার সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, সুস্মিতা বলেছিলেন যে, তিনি তিন তিনবার বিয়ে করতে করতে বেঁচেছেন। “সৌভাগ্যক্রমে আমার জীবনে কিছু আকর্ষণীয় পুরুষ এসেছিল, কিন্তু তাঁদের কাউকেই আমি বিয়ে করিনি। একমাত্র কারণ তাঁরা হতাশ ছিলেন। কারণ কেউই আমার বাচ্চাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিলেন না। তাই তিন তিনবার বিয়ে করার কাছাকাছি এসেও, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছেন।” কয়েক বছর ধরে মডেল রহমান শালের সঙ্গে সম্পর্ক ছিল সুস্মিতার, কিন্তু কয়েক মাস আগে তাঁদের ব্রেক আপ হয়ে গিয়েছে। সুস্মিতা একজন সিঙ্গেল মাদার, এবং তাঁর দুটি মেয়ে – রেনি এবং আলিসা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের