Loading live market data...
Loading active stocks...
Connecting...

আর্থিক প্রতারণার অভিযোগ নাকচ আলিয়ার, উল্টে তিনিই ব্ল্যাকমেলের শিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সমস্যা। কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে, প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করার আগেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর (Nawazuddin Siddiqui) স্ত্রী আলিয়া সিদ্দিকী (Aaliya Siddiqui) আর্থিক জালিয়াতির মামলায় ফেঁসেছেন। আলিয়ার প্রথম প্রযোজনার উদ্যোগ ‘হোলি কাউ’ যা আগষ্টেই মুক্তির জন্যে অপেক্ষাকৃত। আর এই ছবির সৃজনশীল এবং সহ-প্রযোজক মঞ্জু গাড়ওয়ালই (Manju Garhwal) আলিয়ার বিরুদ্ধে ৩১ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ করেছিলেন।

এমনকী তিনি থানায় গিয়ে এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ ছিল, মঞ্জু তাঁর পরিচালিত ছবিতে ৩১ লাখ টাকা দিয়েছেন, কিন্তু আলিয়া তাঁকে ফিরিয়ে দেওয়ার কথা দিলেও সেই টাকা ফেরত দেননি। এবার নিজের বিরুদ্ধে আসা যাবতীয় অভিযোগ নাকচ করে দিলেন নওয়াজ-পত্নী আলিয়া সিদ্দিকি। তাঁর আইনজীবী জানান, আলিয়াকে রীতিমত ‘ব্ল্যাকমেল’ করছেন মঞ্জু। আসলে, তিনি আলিয়ার ছবি মুক্তির আগেই তাঁকে বদনাম করার জন্যে এমন কথা রটাচ্ছেন। এমনকী মঞ্জুর দাবি যে, ‘হোলি কাউ’ তে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবেও মঞ্জুর নাম দিতে অস্বীকার করছেন আলিয়া।এদিকে মঞ্জুর দাবি, আলিয়া অনেক মিনতি করে তাঁকে তাঁর ছবির একজন অংশ হতে বলেছিলেন। যার কারণে তিনি টাকা দিতেও রাজি হয়েছিলেন। এরপর তিনি ক্রিয়েটিভ প্রোডিউসার এবং কাস্টিং করার দায়িত্ব পান।

কিন্তু কাস্টদের পারিশ্রমিক হিসেবে যে চেকগুলি আলিয়া দিয়েছিলেন, সেগুলিও বাউন্স হয়ে যায়। এই ঘটনার অভিযোগে অম্বোলি থানায় আলিয়াকে ডেকে পাঠানো হলে আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানান, ইতিমধ্যেই তাঁর মক্কেল সব টাকা ফেরত দিয়ে দিয়েছেন। শুধুমাত্র তাঁকে ফাঁসানোর জন্য মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে আলিয়ার দাবি, তিনি তারকার স্ত্রী বলেই এত ঝামেলা হচ্ছে। সময় মতো টাকা ফিরিয়ে দেওয়া সত্ত্বেও মঞ্জু তাঁকে ‘ব্ল্যাকমেল’ করে চলেছেন। এবার মঞ্জু আলিয়ার বিরুদ্ধে যাবতীয় প্রমাণ নিয়ে আদালতে যাবেন বলে জানিয়েছেন।

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ