দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির মত তৃণমূল সার্কাস পার্টি নয়, উপরাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে কুণাল ঘোষ

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (JAGDIP DHANKHAR) নাম প্রস্তাব করেছে এনডিএ (NDA)। রবিবার বিরোধীদের (UPA) শিবিরে উপরাষ্ট্রপতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নাম প্রস্তাব করা হয়েছে মার্গারেট আলভার (MARGARET ALVA)। শরদ পাওয়ারের বাড়িতে হয় এই বৈঠক। তারপরেই মার্গারেটের নাম প্রস্তাব করা হয়। সাংবাদিক বৈঠক করে সেই সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়। তবে এই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল। উপরাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে রবিবার বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

বিজেপির বঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, সমস্ত রাজনৈতিক দলের উচিৎ জগদীপ ধনখড়কে সমর্থন করা। তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বিজেপির মত তৃণমূল সার্কাস পার্টি নয়’। হঠাৎ করে উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যপালের নাম প্রস্তাব করেছে বিজেপি, এই হঠকারিতাকেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, রাজ্য সরকারকে বিরক্ত করার জন্য রাজ্যপালকে পুরস্কার দিল বিজেপি। 

তিনি বলেন, আগামী ২১ জুলাই তৃণমূলের পক্ষ থেকে শহিদ দিবস পালন করা হোক। তারপর হবে তৃণমূলের বৈঠক। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, তারপরেই নেওয়া হবে সিদ্ধান্ত। সাংসদ সৌগত রায় বলেন, আগে দলের অভ্যন্তরীণ বৈঠক হবে, তারপরে জানানো হবে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী সম্বন্ধে সিদ্ধান্ত। উল্লেখ্য, আরজেডি, সিপিআই, সিপিএম, শিবসেনা সহ ১৭ টি বিরোধী রাজনৈতিক দল সমর্থন করেছে মার্গারেট আলভাকে। উল্লেখ্য, এই বৈঠকে উপস্থিত ছিল না আম আদামি পার্টি। 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ