একুশের প্রচারে ট্রাম কেন, প্রশ্ন বাম শিবিরের

একুশে জুলাইয়ের সভার প্রচারের জন্য মঙ্গলবার কলকাতা শহরে নামানো হল একটি সুসজ্জিত ট্রাম। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটে চলবে সেই ট্রাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: সভাটা রাজ্যের শাসক দলের। রাজ্য সরকারের নয়। তাহলে শাসক দলের সভার প্রচারের জন্য কেন সরকারি সম্পত্তি ব্যবহার করা হচ্ছে? এই প্রশ্ন তুললো রাজ্যের বাম শিবির। আগামী বৃহস্পতিবার ২১শে জুলাই(21 July)। তৃণমূলের(TMC) বার্ষিক পার্বণের দিন। প্রতি বছর ওই দিনে কলকাতার বুকে ধর্মতলায় বড় সমাবেশ করে তৃণমূল। কোভিডের জন্য বিগত দুই বছর সেই সমাবেশ না হলেও এই বছর পূর্ণ দমে সেই সমাবেশ আবারও ফিরছে কলকাতার বুকে। সেই সভার প্রচারের জন্য মঙ্গলবার কলকাতা(Kolkata) শহরে নামানো হল একটি সুসজ্জিত ট্রাম। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটে চলবে সেই ট্রাম(Tram)। তাতে সাধারন মানুষও সওয়ার হতে পারবেন। কিন্তু বামেদের প্রশ্ন, রাজনৈতিক দলের কর্মসূচির প্রচার কেন সরকারি পরিবহণে করা হচ্ছে? 

মঙ্গলবার এই ট্রামের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই ট্রামে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের কাটআউট আর ছবিতে রাজ্য সরকারের বিবিধ প্রকল্প তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে একুশের সভার প্রচারও করা হচ্ছে। শোভনদেববাবু জানিয়েছেন, ‘ট্রাম কলকাতার জীবন্ত ঐতিহ্য। কোভিডের জন্য জন্য গত ২ বছর ট্রাম সাজিয়ে ২১ জুলাইয়ের প্রচার হয়নি। এবার টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে এই ট্রাম সাজিয়ে তোলা হয়েছে। এটা একদম লাস্ট মিনিট প্রিপারেশন। এই ট্রাম ২১ জুলাইয়ের প্রচারের জন্য ব্যবহার করা হলেও, এই ট্রামে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন।’ শোভনদেববাবুর এই দাবি যে খুব একতা ভুল নয় সেটা দেখা গেল চোখের সামনেই। অনেকেই এই ট্রামের সঙ্গের সেলফি তুলছেন। তৃণমূলের কর্মীদের মধ্যেও এই ট্রামকে ঘিরে বেশ উৎসাহ দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতা এলাকায়।

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক