আর একঘেয়ে লাগবে না আপনার, এবার লোকাল ট্রেনেও বসছে এলইডি টিভি

আগামী সোমবার থেকেই হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে চালু হচ্ছে এই পরিষেবা। প্রতি কামরাতেই ২ দিকে ২ টো করে মোট ৪ টি এলইডি টিভি বসবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকাল ট্রেনে (LOCAL TRAIN) চলাচলের সময় যাত্রীদের যাতে একঘেয়ে না লাগে, তাই বিশেষ ব্যবস্থা নিল রেল। বিনোদনের জন্য বসানো হচ্ছে এলইডি টিভি (LED TV)। শুধু তাই নয় দেওয়া হবে নানা গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতার বার্তা। রেলের (RAIL) এই নয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।

জানা গিয়েছে, আগামী সোমবার থেকেই হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে চালু হচ্ছে এই পরিষেবা। প্রতি কামরাতেই ২ দিকে ২ টো করে মোট ৪ টি এলইডি টিভি বসবে। প্রতিটির মাপ হবে ২৭ ইঞ্চি। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে, ‘রেল ইনফোটেনমেন্ট’। রেলসূত্রে জানা গিয়েছে, টিভি স্ক্রিনের ৭০ শতাংশ জুড়ে দেখা যাবে খেলা, চলচ্চিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, খবর বা ভ্রমণ তথ্যচিত্র। দেখানো হবে বাণিজ্যিক বিজ্ঞাপণও। আর ৩০ শতাংশ স্ত্রিন জুড়ে থাকবে সচেতনতার বার্তা। যেমন লাইন পার না হওয়া, টিকিট কাটা, ধূমপান ও মদ্যপানে নিষেধাজ্ঞা, দাহ্য বস্তু না নিয়ে যাওয়া প্রভৃতি।

রেলসূত্রে খবর, এই পরিষেবা প্রথম চালু হয়েছিল মুম্বইয়ে। তারপরেই হাওড়া ডিভিশনে। আরও জানা গিয়েছে, সকাল ১১ টা ৫০ মিনিটের ব্যান্ডেল লোকালে প্রথম চালু হবে এই পরিষেবা। মানে একটি ট্রেনে টিভি থাকবে প্রায় ৪৮ টি। ধীরে ধীরে এই রুটের ৫০ টি ট্রেনে মিলবে এই সুবিধা। টিভি চলবে বিশেষ সার্ভারের মাধ্যমে। তবে টিভির ক্ষতি হওয়া বা চুরি হওয়ার সম্ভাবনা আটকাতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা।

দফতর সূত্রে খবর, যাত্রীদের সুবিধা দিতে এবং আরও অর্থ নয়া পদ্ধতিতে উপার্জন করতেই এই উদ্যোগ। পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকছে বেসরকারি ইঞ্জিনিয়র এবং কম্পিউটর সংস্থা। বিজ্ঞাপনের জন্য বেসরকারি সংস্থা রেলকে বছরে ৫০ লক্ষ টাকা দেবে। তিন বছর পর তা বাড়বে ১০ শতাংশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের