অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ফের উদ্ধার ১৫ কোটি টাকা, ৩ কেজি সোনা

বেলঘরিয়ার রথতলার ক্লাবটাউনে রহস্যময়ী মডেল-অভিনেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে ওই বিপুল টাকা উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার ডায়মন্ড সিটির (Diamond City) পরে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার রথতলার ক্লাবটাউনের (Clubtown) ফ্ল্যাট থেকে নগদ ১৫ কোটি টাকার বেশি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর (Enforcement Directorate)। সেই সঙ্গে উদ্ধার হয়েছে তিন কেজির বেশি সোনা (Gold) এবং প্রচুর পরিমাণ রুপোর কয়েন (Silver Coin)। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, টাকা গোনার কাজ এখনও চলছে। ফলে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। গত শুক্রবারই ডায়মন্ড সিটিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লাখ টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয়তদন্তকারী সংস্থা।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন দুপুরে বেলঘরিয়ার রথতলায় ক্লাবটাউন হাইটসে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় ইডি।  দরজা বন্ধ থাকায় প্রথমে চাবিওয়ালাকে তলব করা হয়েছিল। কিন্তু তালা খোলা না যাওয়ায় দরজা ভাঙার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। সিজিও কমপ্লেক্স থেকে ছুটে আসেন ইডির দুই পদস্থ আধিকারিক। দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকেই তদন্তকারীদের নজরে পড়ে দেওয়ালে থাকা ওয়ার্ড্রোবের দিকে। ওই ওয়ার্ড্রোব খুলতেই থ মেরে যান তদন্তকারীরা। কেননা, ওয়ার্ড্রোবে থরে থরে সাজানো ছিল ২০০০ ও ৫০০ টাকার বাণ্ডিল। ওই বাণ্ডিল গোনার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন ইডি আধিকারিকরা।

টাকা গোনার জন্য চারটি অত্যাধুনিক মেশিন নিয়ে হাজির হন এসবিআইয়ের কর্মীরা। তার পরে সন্ধে সাতটা নাগাদ টাকা গোনার কাজ শুরু হয়। প্রতিটি মেশিনে প্রতি তিন সেকেন্ডে একশোটি নোট গোনা যায়। সাড়ে নয়টা পর্যন্ত ১৫ কোটি টাকা গোনা হয়েছে। আরও প্রচুর টাকা গোনা বাকি। ফলে টাকার অঙ্ক বাড়বে বলেই মনে করা হচ্ছে। এনিয়ে দুদিনে প্রায় ৩৭ কোটি টাকা উদ্ধার করল ইডি।  

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর