এই সিনেমার গান আজ ইতিহাস, অথচ অভিনয় করতে চাননি রবিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম আইকনিক গান ‘টিপ টিপ বর্ষা পানি’ (TIP TIP BARSHA PANI), এমন কেউ নেই যে গানটি শোনেন নি বা দেখেন নি। অক্ষয়-রবিনা অভিনীত বলিউডের সর্বকালের সেরা গান হিসেবে এখনো পরিচিত। কয়েক প্রজন্ম জুড়েই এই গানটি দারুণভাবে রাজ করে চলেছে ভক্তদের মনে। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘সূর্য্যবংশী’ ছবিতে এই গানটি নতুন করে তৈরি করা হলেও রবিনা-অক্ষয়ে (AKSHAY KUMAR)র অভিনীত এই গানটিকে বিট করতে পারেনি নতুন গানটি। মানুষের মনে এখনও বর্তমান নব্বই দশকের পুরোনো ‘টিপ টিপ বর্ষা পানি’ গানটিই। তবে এই গানটিতে হলুদ শাড়ী পরে রবিনা (Raveena Tandon)র সেই দুর্দান্ত শরীরী হিল্লোল তোলা এবং সঙ্গে নায়কের সঙ্গে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি করা সবটাই এখনও মানুষের রন্ধ্রে রন্ধ্রে বর্তমান। কিন্তু জানেন কী, বাবার ভয়ে এই গানটি প্রথমে করতেই চান নি রবিনা। যেহেতু এখানে অনেক রোমান্টিক মুহূর্ত দেখাতে হবে সেই কারণেই প্রথমে এই গানটি করতে না করে দিয়েছিলেন অভিনেত্রী।

কারণ তাঁর বাবা কি ভাববে, সেটাই ছিল রবিনার এই গানটি না করার প্রধান কারণ। তবে শেষ মুহূর্তে ‘টিপ টিপ বর্ষা পানি’ গানটিতে অভিনয় করেছিলেন নায়িকা। আর এই গানটিতে অভিনয়ের পর ব্যাপকভাবে প্রশংসিতও হয়েছিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন, সঙ্গে পেয়েছিলেন বলিউডের ‘মাস্ট মাস্ট গার্ল’ খেতাব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, মোহরার ডিজাইনার এবং সহ-চিত্রনাট্য লেখক শাব্বির বক্সওয়ালা বলেছিলেন যে, রবিনা এই গানটি করতে চান নি৷ কারণ তিনি ভেবেছিলেন, তাঁর এরকম দৃশ্যে অভিনয় করা তাঁর বাবা পছন্দ করবেন না। এরপর ‘মোহরা’ (MOHRA) ছবির পরিচালক রাজীব রাই, এই গানের দৃশ্য কেমন হবে, তাঁকে কী করতে হবে তা বলার পর তিনি এই আইকনিক গানটি করতে রাজি হন।

এমনকি এই ছবিটির জন্যে প্রথমে অভিনেত্রী দিব্যা ভারতীকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। এমনকি তিনি পাঁচদিনের জন্য শ্যুটিংও করেছিলেন। কিন্তু তার পরেই দিব্যা ছাদ থেকে পড়ে মারা যান। এরপরই রবিনাকে প্রস্তাব দেওয়া হয় এই গানটির জন্যে। এর এক মাস পরে, একটি সাক্ষাৎকারে, রবিনা আইকনিক গানটি সম্পর্কে বলেছিলেন, “আমি কখনই উত্তেজক গান করতে স্বাচ্ছন্দ্যবোধ করিনা। কিন্তু এইবার, আমি নিশ্চিত হয়েছিলাম যে এটি ঠিক হবে। যদিও গানটিতে গানটিতে কোরিওগ্রাফি কামোত্তেজক ছিল, কিন্তু তা কখনই ইঙ্গিতমূলক বা অশ্লীল ছিল না।” রবিনা আরও বলেছিলেন যে, গানটির শুটিং চার দিন ধরে হয়েছিল। চারপাশে পাথর এবং পেরেক পোঁতা থাকার জন্যে গানটিতে খালি পায়ে কাজ করতে হয়েছিল। এমনকি গানটির শুটিংয়ের পর রবিনার জ্বর হয়েছিল, কারণ গানটির জন্য তাঁকে অবিরত জলে ভিজতে হয়েছিল। ‘টিপ টিপ বরসা পানি’ ১৯৯৪ সালের মোহরা ছবির গান ছিল, যেখানে প্রধান চরিত্রে অক্ষয় কুমার অভিনয় করেছিলেন। গানটি গেয়েছিলেন, উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক।

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর