কাবুলে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণ, প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় ক্রিকেটারদের

যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় নেয়নি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের মাটি। শুক্রবার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ চলাকালীনই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের আন্তর্জাতিক স্টেডিয়াম। ওই বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। আচমকা বিস্ফোরণে হতচকিত হয়ে পড়েন ক্রিকেটাররা। প্রাণ বাঁচাতে ময়দান থেকে ছুটে গিয়ে বাঙ্কারে আশ্রয় নেন তাঁরা। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় নেয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ‘খাম্মা নিউজ’ জানিয়েছে, নবীন ক্রিকেটারদের খুঁজে আনতে ২০১৩ সালে দেশে ঘরোয়া ক্রিকেট লিগ চালু করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board )। দেশে রাজনৈতিক পালাবদলের পরে তালিবানরা (Taliban) ক্ষমতায় আসার পরে ক্রীড়া জগতে কিছুটা স্থবিরতা এসেছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেট লিগের উপরে কোনও প্রভাব পড়েনি। এদিন কাবুলের আন্তর্জাতিক স্টেডিয়ামে স্পাগিজা ক্রিকেট লিগের (Shpageeza Cricket League) খেলা চলছিল। মাঠে ছিল দুই ছিল বন্দে আমির ড্রাগনস (Band-e-Amir Dragons) এবং পামির জালমি (Pamir Zalmi)।

এদিন স্টেডিয়ামে দুই দলের খেলা দেখতে উপস্থিত ছিলেন জাতিসঙ্ঘের আধিকারিকরা। খেলা চলাকালীনই আচমকা ভয়াবহ শব্দে কেঁপে ওঠে স্টেডিয়াম চত্বর। প্রাণভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন দর্শক থেকে শুরু করে ক্রিকেটাররা। বাঙ্কারে গিয়ে আশ্রয় নেন ক্রিকেটাররা। উল্লেখ, দু’দিন আগে কাবুলের কর্তে পারওয়ান গুরুদ্বারের সামনেও বিস্ফোরণ ঘটেছিল। তালিবানরা ক্ষমতায় আসার পরেই কাবুলিওয়ালার দেশে লাগাতার নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে ইসলামিক স্টেট (খোরাসান)। একের পর এক আত্মঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ওই জঙ্গি সংগঠন।

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী