পাহাড়ের দুর্যোগ আর ধসে থমকালো টয়ট্রেনের পরিষেবা

মহানন্দা নদীর কাছে ৫৫ নম্বর জাতীয় সড়কের ৯০ শতাংশ রাস্তাই ধসে গিয়েছে। যদিও এই রাস্তার পাশ দিয়ে যাওয়া টয় ট্রেনের লাইনের কোনও ক্ষতি হয়নি। কিন্তু লাইন ভালো করে ট্রেন পরীক্ষা না করা পর্যন্ত  টয়ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকা ভালভাবে পরীক্ষা না করে টয়ট্রেন চালাতে চাইছে না রেল কর্তৃপক্ষ। 

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সোমবার থেকে শুরু হয়েছে পাহাড় সহ উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। এই বৃষ্টিতে পাহাড়ের অধিকাংশ রাস্তায় ধসে বিঘ্নিত হয়েছে যান চলাচল। আর তার জেরে পাহাড়ের নানা জায়গায় প্রচুর পর্যটক আটকে পড়েছিলেন। যদিও প্রশাসনের তৎপরতায় বুধবার সন্ধ্যা থেকে অধিকাংশ রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে। শুধু ৫৫ নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ি ও কার্শিয়াং এর মধ্যে যানচলাচল এখনও বন্ধ রয়েছে। মহানন্দা নদীর কাছে ৫৫ নম্বর জাতীয় সড়কের ৯০ শতাংশ রাস্তাই ধসে গিয়েছে। যদিও এই রাস্তার পাশ দিয়ে যাওয়া টয় ট্রেনের লাইনের কোনও ক্ষতি হয়নি। কিন্তু লাইন ভালো করে ট্রেন পরীক্ষা না করা পর্যন্ত  টয়ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকা ভালভাবে পরীক্ষা না করে টয়ট্রেন চালাতে চাইছে না রেল কর্তৃপক্ষ। 

বুধবার দার্জিলিং থেকে শিলিগুড়ির টয় ট্রেন বাতিল করা হয়। বাতিল হয় বুধবার সকালে দার্জিলিং ও ঘুমের মধ্যেকার দু’টি জয় রাইডও। তবে বিকেলের দিকে দু-একটা জয় রাইড ট্রেন চলেছে। রেল দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত জঙ্গল সাফারির জয় রাইড ট্রেন ভালো করে রেল লাইন পরীক্ষার পরই চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। টয় ট্রেনের লাইনের ওপরে ছোট-বড় বিভিন্ন জায়গায় মাটি বা পাথর এসে পড়েছে। সেগুলো সরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। উল্লেখ্য ২০২০ সালের ২২শে মার্চ থেকে কোভিড পরিস্থিতির জন্য দার্জিলিং থেকে শিলিগুড়ির মধ্যে টয়ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। গত ১৬ই আগষ্ট দার্জিলিং থেকে ঘুমের মধ্যে ওই পরিষেবা ফের শুরু হয়। ২৫শে আগষ্ট থেকে পুনরায় দার্জিলিং থেকে শিলিগুড়ির মধ্যে টয় ট্রেন পরিষেবা শুরু হয়। টয়ট্রেনে পর্যটকদের ভিড় ছিল লক্ষ করার মত। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সেই টয়ট্রেন আবার বন্ধ হয়ে গেল।  

 

 

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ