আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপিতে পা! উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির, দিব্যেন্দু

নিজস্ব প্রতিনিধি: দলের নির্দেশ অমান্য করে দিল্লিতে গিয়ে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রসের নির্দেশ অমান্য করে শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন দুই সাংসদ। উল্লেখ্য দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে এবারে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মতো দলের সব সাংসদকে দলের অবস্থানের কথা জানানো হয়েছিল। কিন্তু তারপরেও শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী ভোট দেওয়ায় প্রশ্ন উঠছে তাঁদের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে। 

প্রসঙ্গত ভোটদানে বিরত থাকার নির্দেশ দিয়ে তৃণমূল কংগ্রেসের  সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়েছিলেন লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুই সাংসদকে চিঠি দিয়েছিলেন সুদীপ। কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ এবং তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূলের নির্দেশ অমান্য করে শনিবার দিল্লিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। দিব্যেন্দু অধিকারী শুভেন্দুর ভাই। তৃণমূলের সাংসদ হয়েও  দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন পিতাপুত্র।  শনিবার শিশির ও দিব্যেন্দু উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ায় রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী আদতে বিজেপির দিকে পা বাড়িয়ে  রয়েছেন।  অন্যদিকে তৃণমূলের তরফে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র কুণাল এদিন বলেন, ‘শিশির ও দিব্যেন্দু বিজেপির বন্ধু।’ পাশাপাশি বিষয়টির ওপর দল নজর রাখছে বলেও জানান কুণাল। উল্লেখ্য এবারের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল এনডিএ প্রার্থী জগদীপ ধনকড় এবং বিরোধী শিবিরের মার্গারেট আলভা ( Margaret Alva) । এদিন ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। তারপর শুরু হবে গণনা (Counting) । প্রাথমিক হিসেবে উপরাষ্ট্রপতি পদের দৌড়ে এগিয়ে জনদীপ ধনকড় ( Jagdeep Dhankhar)। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ