‘হয় কাজ করুন, না হলে বিদায় নিন’, BSNL আধিকারিকদের হুমকি মন্ত্রীর

সংস্থাকে পুনরুজ্জীবনের জন্য এক লক্ষ ৬৪ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকারের অবহেলায় ধুঁকছে দেশের রাষ্ট্রায়ত্ত ফোন পরিষেবাকারী সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। অথচ নিজেদের দোষ ঢাকতে সংস্থার কর্মীদের কাঠগড়ায় তুলে সরাসরি চাকরি থেকে তাড়ানোর হুমকি দিলেন কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী (Telecom Minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। সংস্থার এক বৈঠকে আধিকারিকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘ঠিকভাবে কাজ করুন। নাহলে স্বেচ্ছাবসর নিয়ে বাড়িতে চলে যান।’ মন্ত্রীর ওই হুমকি সংক্রান্ত অডিও ক্লিপিং ফাঁস হতেই সমালোচনার ঝড় উঠেছে। যদিও এ বিষয়ে বার বার যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া জানাননি টেলিযোগাযোগমন্ত্রী (Telecom Minister)।

গত কয়েক বছর ধরে প্রতিযোগিতার বাজারে ক্রমশই পিছিয়ে পড়ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। বেসরকারি মোবাইল পরিষেবা সংস্থাগুলির সঙ্গে যাতে পাল্লা দিতে পারে তার জন্য সংস্থাকে পুনরুজ্জীবনের জন্য এক লক্ষ ৬৪ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর ওই টাকা যে জলে ফেলা হবে না তা সংস্থার আধিকারিকদের জানিয়ে দিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

গত বৃহস্পতিবার বিএসএনএলের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি হুমকি দিয়ে বলেন, ‘আমি প্রত্যেক মাসে প্রতি কর্মী ও আধিকারিকদের কাজের মূল্যায়ন করব। হয় ঠিকভাবে কাজ করুন। না হলে বিদায় নিয়ে বাড়ি চলে যান। যেমন রেলে করা হয়েছে। বসিয়ে বেতন দেওয়া সম্ভব নয়।’ মন্ত্রীর মুখে এমন কথা শুনে কার্যত থ মেরে যান উপস্থিত আধিকারিকরা।  

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান