ভর্তির প্রয়োজন নেই কেষ্ট’র, জানিয়ে দিল এসএসকেএম

এসএসকেএম হাসপাতালের সাত সদস্যের মেডিক্যাল টিম তাঁকে পরীক্ষা করে জানিয়ে দেয়, অনুব্রতর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে ফেরাল এসএসকেএম হাসপাতাল। সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে যান। হাসপাতালের সাত সদস্যের মেডিক্যাল টিম তাঁকে পরীক্ষা করে জানিয়ে দেয়, অনুব্রতর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। তাঁর যা অসুস্থতা, সবটাই ক্রনিক। তাঁকে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে।

সোমবারই অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, ইমেল করে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দেন, এসএসকেএম’এ আমার নির্ধারিত স্বাস্থ্যপরীক্ষা রয়েছে, তাই আমি হাজিরা দিতে পারব না। পাল্টা সিবিআই’এর তরফে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার পর যেন তিনি নিজাম প্যালেসে আসেন। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ কলকাতার চিনারপার্কের তাঁর ফ্ল্যাট থেকে এসএসকেএমের উদ্দেশে রওনা হন। আগে থেকেই তাঁর জন্য উডবার্ন ওয়ার্ডে ২১৬ নম্বর কেবিন বুক করে রাখা হয়। এদিন সাত সদস্যের মেডিক্যাল টিম বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে পরীক্ষা করেন।

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল টিমের অধিকাংশ চিকিৎসকই অনুব্রতর হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে মত দেন। চিকিৎসকদের মতে, তাঁর যা সমস্যা পুরোটাই ক্রনিক। কয়েক বছর আগে তাঁর ফিসচুলা অপারেশন হয়। তার জন্য এখনও তাঁকে ওশুধ খেয়ে চলতে হয়। এছাড়াও সুগার থাইরয়েড-সহ একাধিক সমস্যা রয়েছে কেষ্টর। তাঁর হার্টেরও সমস্যা রয়েছে। কিন্তু চিকিৎসকরা দীর্ঘক্ষণ পরীক্ষা করে জানিয়ে দেন, অনুব্রতর অবস্থা স্থিতিশীল। তাই তাঁকে ভর্তি না করিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিন হাসপাতালে ঢোকা বা বেরনোর সময়, সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। এসএসকেএম ফেরালেও তিনি সিবিআই জেরার মুখোমুখি হচ্ছেন না বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের