বাড়ি ভাঙা হলেও চিন্তা নেই ভাড়াটিয়াদের, ‘সুরক্ষাকবচ’ দিচ্ছে কলকাতা পুরসভা

এই পরিস্থিতিতে আরও মানবিক সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। তৈরি করা হচ্ছে তালিকা। পুরসভার উদ্যোগে কাজ মিটলেই আবার ফিরিয়ে আনা হবে ভাড়াটিয়াদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানবিক উদ্যোগ কলকাতা পুরসভার। ভাড়াটিয়াদের অধিকার বজায় রেখে তাঁদের সুরক্ষা দিতে বিপজ্জনক বাড়িগুলি ভাঙতে চলেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই বিপজ্জনক বাড়িগুলির ভাড়াটিয়াদের নাম এবং ঠিকানা নথিভুক্ত করা হচ্ছে। সেই তালিকা সম্পত্তি কর দফতরকে পাঠাচ্ছে পুরসভা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বিপজ্জনক বাড়িগুলি ভাঙার পরে নতুন করে তা তৈরি হলেই তালিকা মিলিয়ে ফিরিয়ে আনা হবে ভাড়াটিয়াদের।

প্রসঙ্গত, বিপজ্জনক হলেও অনেকে বাড়ি ছাড়তে চাইছেন না ভয় থেকে। তাঁদের ভয়, বাড়ি একবার ছেড়ে দিলে তা আর তাঁরা ফিরে পাবেন না। এদিকে বাড়িগুলির অবস্থা শোচনীয়। রয়েছে প্রাণনাশের আশঙ্কা। তাই বারবার নোটিশ পাঠাচ্ছে পুরসভা। চালানো হচ্ছে সচেতনতা অভিযান। এদিকে মানবিকতার খাতিরে জোর করে তাঁদের তুলেও দেওয়া যাচ্ছে না বাড়ি থেকে। বাড়ি ছাড়া এড়াতে আবার অনেকে বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলছেন নিজেরাই। যাতে বাড়ি আরও দুর্বল হয়ে যাওয়ার ভয় রয়েছে। এই পরিস্থিতিতে আরও মানবিক সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। তৈরি করা হচ্ছে ভাড়াটিয়াদের তালিকা। পুরসভার উদ্যোগে কাজ মিটলেই আবার ফিরিয়ে আনা হবে ভাড়াটিয়াদের।

দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১ নম্বর বরোর বিপজ্জনক বাড়ির ভাড়াটিয়াদের নাম ও তালিকা নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। তবে অনেক ভাড়াটিয়াই আবার সাব টেন্যান্ট বসিয়ে বাড়ি ছাড়েন। ফলে জটিলতা বাড়ে আরও। তবে এক্ষেত্রে পুরসভা সাব টেন্যান্টদেরও নাম নথিভুক্ত করছে। ফলে আর ভয় নেই মাথায় ছাদ না থাকার। প্রসঙ্গত, পুরসভায় বিপজ্জনক বাড়ির সংখ্যা ৩ হাজারটি। এরমধ্যে অতি বিপজ্জনক ১০০ টি বাড়ি। আরও জানা গিয়েছে, বেশি বিপজ্জনক বাড়ি রয়েছে ৪ ও ৫ নম্বর বরোতে।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক