বিকিনি কাণ্ডে অধ্যাপিকার কাছে ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

নোটিসে বলা হয় বিকিনি পরে বিশ্ববিদ্যালয়ের অবমাননা করার ক্ষতিপূরণ হিসেবে অধ্যাপিকাকে ৯৯ কোটি টাকা দিতে হবে। ৎ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকিনি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন। আর সেই কারণে এক অধ্যাপিকাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার অভিযোগ উঠেছিল কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, চাকরি থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ‘মুখ পোড়ানো’ হয়েছে বলে এবার তাঁর কাছ থেকে ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করল ওই বিশ্ববিদ্যালয়। পুরো বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছেন ওই অধ্যাপিকা।

সংবাদমাধ্যমকে ওই অধ্যাপিকা জানিয়েছেন, সমস্ত ঘটনা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উল্লেখ্য ২০২১ সালে এক পড়ুয়া ওই অধ্যাপিকার বিকিনি পরা ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবি ওই পড়ুয়ার বাবা দেখার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ওই অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপরেই পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে তলব করা হয় অধ্যাপিকাকে। কেন তিনি বিকিনি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন তা নিয়ে তাঁকে জবাবদিহি করতে হয়। বিষয়টি নিয়ে ওই অধ্যাপিকা দাবি করেন, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার আগে ওই ছবিগুলি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের স্টোরিতে দিয়েছিলেন। যা মাত্র ২৪ ঘণ্টার জন্য দেখা যায়। একইসঙ্গে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করা রয়েছে যা যে কেউ চাইলেই তাঁর ছবি দেখতে পারেন না বলে দাবি করেছেন ওই অধ্যপিকা।

এই পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও অধ্যাপিকার কথা শোনা হয়নি বলে অভিযোগ। ওই বিকিনি পরে ছবি পোস্ট করার জন্য অধ্যাপিকাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়, পাশাপাশি তাঁকে চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়। চলতি বছরের মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অবমাননা করার ক্ষতিপূরণ হিসাবে তাঁকে ৯৯ কোটি টাকা জরিমানা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে এমন নোটিশ পাওয়ার পর এবার কলকতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ওই অধ্যাপিকা।

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক