সাধারণ মানুষের জন্য সুখবর, স্বস্তি দিয়ে কমল খুচরো মুদ্রাস্ফীতি

মার্চ মাসের পরে খুচরোর মুদ্রাস্ফীতি সবচেয়ে কম।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাগ্গিগণ্ডার বাজারে সামান্য হলেই সাধারণ মানুষের জন্য কিছুটা সুখবর মিলল। জুলাই মাসে দেশে খাদ্যদ্রব্যের দাম (Food Price)  খানিকটা কমায় খুচরোর মুদ্রাস্ফীতি (Retail inflation) জুন মাসের তুলনায় সামান্য কমেছে। জুন মাসে যেখানে খুচরোর মুদ্রাস্ফীতি ছিল সাত দশমিক ০৪ শতাংশে, তা গত মাসে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১ শতাংশে। মার্চ মাসের পরে খুচরোর মুদ্রাস্ফীতি সবচেয়ে কম। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) পরপর দুবার রেপো রেট বাড়ানোর কারণেই খুচরোর মুদ্রাস্ফীতি নিম্নমুখী।

শুক্রবার জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (National Statistical Office) পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, জুন মাসে যেখানে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ, তা জুলাই মাসে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশে। চাল-ডাল সহ ভোজ্য তেলের দাম অনেকটাই কমেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমলেও অবশ্য এখনও যথেষ্টই আকাশছোঁয়া। গত এপ্রিল থেকেই দেশে খুচরোর মুদ্রাস্ফীতির পারদ চড়ছিল। এপ্রিলে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে হয়েছিল ৭ দশমিক ৭৯ শতাংশ। অথচ মার্চ মাসে এই মুদ্রাস্ফীতি ছিল ৬ দশমিক ৯৫  শতাংশ। মে মাসে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছিল সাত দশমিক ০৪ শতাংশে। গত বছরের মে মাসে এই খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৬ দশমিক ৩ শতাংশ।

খুচরোর মুদ্রাস্ফীতি রুখতে গত মে ও জুন মাসে রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তাতে কিছুটা সুরাহা হলেও মুদ্রাস্ফীতি এই মুহুর্তেই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন না আর্থিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ডলারের তুলনায় দেশে টাকার দাম কমেছে। বর্তমানে আন্তুর্জাতিক বাজারে এক ডলারের তুলনায় টাকার দাম প্রায় ৭৯ টাকা ৬৬ পয়সা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা রয়েছে। সেই অস্থিরতা না কমলে

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক