তেরঙ্গা নিয়ে হাটতে গিয়ে নেতা খেলেন গরুর গুঁতো

হাসপাতালে ভর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর:  তেরঙ্গা নিয়ে মিছিল করে যাচ্ছিলেন গুজরাতের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল (Nitin Patel) । আচমকাই মিছিলে একটি গরু ঢুকে পড়ে। গরুর গুঁতোয় জখম প্রাক্তন উপমুখ্যমন্ত্রী-সহ মিছিলে অংশ্রগ্রহণকারী বেশ কয়েকজন। এদের সকলকে ভাগ্যোদয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চোট অপেক্ষকৃত বেশি।

ঘটনাটি ঘটে শনিবার (Saturday)সকালে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনার মুহূর্ত। ভাইরাল হওয়া  ভিডিয়োতে দেখা গিয়েছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল জাতীয় পতাকা ( Tiranga Yatra) নিয়ে মিছিল করে যাচ্ছিলেন।মেহসেনার (Mehsana) ওপর দিয়ে যাওয়ার সময় উল্টোদিক থেকে আচমকাই একটি গরু (stray cow)মিছিলের ঢুকে পড়ে। গরুর গুঁতোয় ভারসাম্য সামলাতে না পেরে মাটিতে পড়ে যান প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। ঘটনায় রীতিমতো হৈচৈ শুরু হয়। প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ধরাধরি করে মিছিলে থাকা লোকজন নিকটবর্তী ভাগ্যোদয় হাসপাতালে (Bhagyoday hospital)নিয়ে গিয়ে ভর্তি করেন। ভর্তি করা হয় বাকি আহতদেরও। জানা গিয়েছে, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর পায়ের হাঁড় ভেঙে গিয়েছে।

হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নীতীন প্যাটেল (Nitin Patel)  কোমরে চোট পেয়েছেন। তার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। এক্সরে ও সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্টে চিড় ধরা পড়েপ্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে আপাতত কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

হাসপাতালের বিছানায় শুয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপমুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল বলেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে শনিবার একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। মিছিলে প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন। ৭০ কিলোমিটার রাস্তা অতিক্রম করার কথা ছিল। মিছিল প্রায় শেষ হওয়ার মুখে। আচমকাই মিছিলের ভিতরে একটি গরু ঢুকে পড়ে।

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?