পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  লখনউয়ের জানকিপুরম এলাকায় মানবতাকে লজ্জায় ফেলা এক নৃশংস ঘটনা সামনে এসেছে। এক ১৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যান্য সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা চলছে।

সূত্রের খবর, লখনউয়ের জানকিপুর থানা এলেকায় এই পাশবিক অপরাধটি ঘটে। মূল অভিযুক্ত দীনেশ কাশ্যপ ও তার এক অজ্ঞাতপরিচয় সহযোগী মিলে এই জঘন্য  অপরাধটি ঘটায়। ঘটনার দিন ওই মানসিকভাবে অসুস্থ  কিশোরীটিকে একা পেয়ে অভিযুক্তরা তাকে নানাভাবে প্রলুব্ধ করে। এরপর তাকে ফুসলিয়ে ওই এলাকারই একটি পরিত্যক্ত ও খালি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তার ওপর নির্মমভাবে অত্যাচার ও গণধর্ষণ করা হয়। এই ঘটনার কথা জানতে পেরে ভুক্তভোগী কিশোরীর পরিবারে চরম বিপর্যয় ও বিশৃঙ্খলা নেমে আসে। তবে ভেঙে না পড়ে, নির্যাতিতার মা অত্যন্ত সাহসের পরিচয় দেন। তিনি সরাসরি জানকিপুরম থানায় গিয়ে অপরাধীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

অপরাধের গুরুত্ব বিবেচনা করে লখনউ পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে অভিযানে নামে। পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত দীনেশ কাশ্যপকে গ্রেফতার করে। প্রধান অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পর, পুলিশ এই ঘটনার সাথে জড়িত অন্য অজ্ঞাতপরিচয় অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। সন্দেহভাজন হিসেবে আরও বেশ কয়েকজন যুবককে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ আশ্বস্ত করেছে যে, নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?