লোকসভা ভোটে ‘মোদি আর্মি’ ডাক্তার চন্দ্রনাথকে প্রার্থী করার ভাবনা বিজেপির

ফেসবুকে দেখা গিয়েছে, গত ২০২০ সালের ১ এপ্রিল তিনি যোগ দিয়েছেন 'মোদি আর্মি'গ্রুপে। চন্দ্রনাথ অধিকারীকে প্রার্থী করার কথা ভাবছে বঙ্গ বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির (BJP) কাছে এখন পাখির চোখ লোকসভা নির্বাচন (LOKSABHA ELECTION)। গত বিধানসভা নির্বাচনের আগে মোদি- শাহ- রাজনাথ- যোগী- স্মৃতি ইরানী- নাড্ডা প্রায় ডেইলি প্যাসেঞ্জারির মতো বঙ্গ অভিযান চালিয়েছিলেন। তবু ভোটে ভরাডুবি আটকানো যায়নি। গতকাল বেহালা থেকে বিজেপির বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে পথে নামার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছেন, ‘বিজেপি আসবে না। মোদি আসবে না’। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় আগামি লোকসভা ভোটে চারটি বেশি আসন ঝুলিতে আসবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে ‘মোদি আর্মি’ চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে প্রার্থী করার কথা ভাবছে বঙ্গ বিজেপি। দলের অন্দরে এই নিয়েই শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি অনুব্রত কাণ্ডে খবরে উঠে এসেছেন বোলপুর হাসপাতালের চিকিৎসক  চন্দ্রনাথ। তিনিই অনুব্রত মণ্ডলকে সাদা কাগজে লিখে দিয়েছিলেন ‘বেডরেস্ট’। তারপরে তিনি অভিযোগ করেছিলেন, অনুব্রত মণ্ডলের কথাতেই সেই কথা লিখেছিলেন তিনি। হাসপাতালের সুপারের নির্দেশেই তিনি সরকারি চিকিৎসক হয়েও তিনি অনুব্রত মণ্ডলের বাড়িতে তাঁকে দেখতে গিয়েছিলেন বলে জানান চন্দ্রনাথ। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পাশাপাশি চন্দ্রনাথ অধিকারীর এই বয়ান নিয়েও বিস্তর জলঘোলা হয়। এই চিকিৎসকের ফেসবুকে দেখা গিয়েছে, ২০২০ সালের ১ এপ্রিল তিনি যোগ দিয়েছেন ‘মোদি আর্মি’ প্রাইভেট গ্রুপে। ‘মোদি সেনা’ ওই ক্লোজড গ্রুপের সদস্য সংখ্যা সত্তর হাজার ছ’শো জন। তাঁর ফেসবুক পোস্টে দেখা গিয়েছে, বামপন্থী নেতাদের ছবি দিয়ে ‘ধর্মীয় উস্কানি’র পোস্ট। তারিখটা গত বছরের ২০২০ সালের ৬ জানুয়ারি। আবার বাংলাদেশ সরকারের ইস্যু করা কোনও নাগরিকের ‘জাতীয় পরিচয় পত্র’- এর ছবি তুলে তাঁর প্রশ্ন, ‘তবে ভারতে হলে অসুবিধা কোথায়?’ সেই তারিখটা গত ২০২০ সালের ৫ জানুয়ারি। মানে, যখন আধার কার্ড সংযুক্তি নিয়ে সরব বিরোধীরা। 

সংবাদমাধ্যমের দৌলতে চন্দ্রনাথন অধিকারী এখন রাজ্যে ‘পপুলার’। এই পরিস্থিতিতে এখন বিজেপির অন্দরে শোনা যাচ্ছে তৃণমূলের হাত থেকে  বীরভূম লোকসভা ছিনিয়ে নিতে এই ডাক্তারকেই প্রার্থী করতে চায় পদ্মশিবির। প্রসঙ্গত, এই চিকিৎসক অবশ্য সম্প্রতি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, ‘ব্যক্তিগত আমি ও ডাক্তার আমি’ সম্পূর্ণ আলাদা। তবে বিজেপি তাঁকে প্রার্থী করবে, এই গুঞ্জন প্রকাশ্যে আসতেই বিজেপিকে বিঁধতে শুরু করেছে তৃণমূল। জোড়াফুল শিবিরের আক্রমণ ‘গটআপ’। উল্লেখ্য, গতকাল বেহালা থেকে তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তুলেছেন, কেন কেষ্টকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রতের বাড়িতে তাণ্ডব চালিয়েছেন বলেও অভিযোগ তাঁর। যদিও মমতা চন্দ্রনাথ বা তাঁর তোলা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের