‘বঞ্চিত’ বাংলা, গড়করিকে ছেঁটে ফেলে সংসদীয় বোর্ড ঢেলে সাজাল বিজেপি

দলের সংসদীয় বোর্ড আমূল পরিবর্তন করল বিজেপি। পুরনো মুখ সরিয়ে আনা হল একগুচ্ছ নতুন মুখকে। ছেঁটে ফেলা হল নীতীন গড়করিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সংসদীয় বোর্ড আমূল পরিবর্তন করল বিজেপি। পুরনো ও পরীক্ষিত মুখ সরিয়ে আনা হল একগুচ্ছ নতুন মুখকে। রীতি ভেঙে সংসদীয় বোর্ড থেকে ছেঁটে ফেলা হল দলের প্রাক্তন সভাপতি তথা বর্ষীয়ান নেতা নীতীন গড়করিকে। বাদ পড়লেন মধ্যপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও (Shivraj Singh Chouhan)। সংসদীয় বোর্ডে ঠাঁই হল না বঙ্গের কোনও বিজেপি নেতার। বোর্ডে নেই কোনও মুসলিম মুখও।

বিজেপির সংসদীয় বোর্ড থেকে বাদ পড়লেন নীতীন গড়করি। সংঘঘনিষ্ঠ এই নেতা এই মুহূর্তে মোদি মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের মধ্যে একজন। একটা সময় দলের সভাপতিও ছিলেন। সাধারণত সভাপতিরা যতদিন সক্রিয় রাজনীতিতে থাকেন, ততদিন তাঁদের দলের সংসদীয় বোর্ডে রাখা হয়। কিন্তু গড়করিকে সরিয়ে দেওয়া হল। যদিও এর পিছনে ঠিক কোন অঙ্ক রয়েছে, সেটা স্পষ্ট নয়। তবে মোদির মন্ত্রিসভার সদস্য হলেও গড়করিকে কোনওদিন সেভাবে মোদি ভজনা করতে দেখা যায়নি।

তাৎপর্যপূর্ণ বিজেপির সংসদীয় বোর্ডে পুনরায় ঢুকে পড়েছেন রাজনাথ সিং। কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ খোয়ানো বিএস জায়গা পেয়েছেন বিজেপির সংসদীয় বোর্ডে। এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে আছেন সর্বানন্দ সোনওয়াল, বিএল সন্তোষরা। প্রত্যাশামতোই এই কমিটিতে রয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সংসদীয় বোর্ডের পাশাপাশি ১৫ সদস্যের একটি নির্বাচন কমিটিও গড়ে দিয়েছে বিজেপি। তাতে সংসদীয় বোর্ডের সদস্যদের পাশাপাশি রয়েছেন ভুপেন্দ্র যাদব, বিএল সন্তোষ, ওম মাথুররা। এই নির্বাচন কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে সদ্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হওয়া দেবেন্দ্র ফড়নবিসকে।

বিজেপির মহাগুরুত্বপূর্ণ এই দু’টি কমিটির একটিতেও কোনও মুসলিম মুখ নেই। এর আগে দলের নির্বাচন কমিটিতে ছিলেন শাহনওয়াজ হুসেন। তিনিও বাদ পড়েছেন। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের দু’টি শীর্ষ কমিটিতে বাংলার কোনও প্রতিনিধি স্থান পাননি। এরাজ্য থেকে এতজন সাংসদ থাকা সত্ত্বেও দলের নির্ণায়ক কমিটিগুলিতে বাংলার কোনও প্রতিনিধির স্থান না পাওয়াটা বঞ্চনার সামিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক