শাহনওয়াজের আবদার খারিজ, ধর্ষণের অভিযোগ রুজুর নির্দেশ কোর্টের

তিন মাসের মধ্যে দিতে হবে রিপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  পদ্মনেতার আবদার খারিজ করে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিয়োগ রুজুর নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। পুলিশকে হাইকোর্ট বলেছে, তিন মাসের মধ্যে অভিযোগের তদন্ত করে মেট্রোপলিটন আদালতে রিপোর্ট পেশ করতে হবে। এমনই কড়া নির্দেশ দিল্লি হাইকোর্টের বিচারপতি আশা মেননের।

ধর্ষণের অভিযোগ উঠেছে বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনের বিরুদ্ধে। ২০১৮ সালে নির্যাতিতা নিম্ন আদালতের দ্বারস্থ হলে আদালত শাহনওয়াজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রুজু করে তদন্তের নির্দেশ দেয়। ট্রায়াল কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শাহনওয়াজ দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেন।বিচারপতি আশা মেনন তাঁর আবদার খারিজ করে দিয়েছে। দিল্লি পুলিশকে বলেছে, অবিলম্বে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রুজু করে তদন্ত তিন মাসের মধ্য শেষ করে মেট্রপলিটন আদালত রিপোর্ট দাখিল করতে হবে।

বিচারপতি আশা মেনন কড়া ভাষায় বলেন, এই পিটিশনের কোনও গুরুত্ব নেই। তাই, পিটিশন বাতিল করা হল। ট্রায়াল কোর্ট যে রায় দিয়েছে এই এজলাস সেই রায় বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর রুজু করতে হবে। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৭৩ ধারায় তদন্ত করে আগামী তিন মাসের মধ্যে মেট্রপলিটন আদালতে পুলিশকে রিপোর্টে পেশ করতে হবে। বিচারপতি বলেন, এই অভিযোগের পুলিশের স্ট্যাটাস রিপোর্ট বলছে, নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। একবার নয়, চারবার। তারপরেও কেন অভিযুক্ত নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হবে না। তদন্ত হবে। তদন্তে অভিযোগের সত্যাসত্য প্রমাণিত হোক।পরবর্তী পদক্ষেপ নিয়ে পরে সিদ্ধান্ত।

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর