লালবাতি ব্যবহার করতে পারবেন না মন্ত্রীরা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যের মন্ত্রীদের লাল বাতি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্যের মন্ত্রীদের লাল বাতি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে ছিল রাজ্যে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেই বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিনের ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনও মন্ত্রী আর কলকাতায় পাইলট কার নিয়ে ঘুরতে পারবেন না।

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রদবদলের পর বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নতুন ও পুরনো মন্ত্রীদের উদ্দেশে একগুচ্ছ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ক্যাবিনেট বৈঠকে সারা বাংলায় লাল বাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একইসঙ্গে এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, কোনও মন্ত্রী লোকাল এলাকা, কলকাতা বা জনবসতিপূর্ণ এলাকায় পাইলট কার নিয়ে ঘুরতে পারবেন না। তবে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় পাইলট কার ব্যবহার করতে পারবে।

সূত্রের খবর, এদিন নতুন মন্ত্রিসভাকে মমতা আরও বলেন, ফাইলে সই করার আগে ভাল করে দেখে নেবেন। পশাপাশি এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, এবার থেকে রাজ্যের প্রতিমন্ত্রীদের জন্যেও নির্দিষ্ট কাজ বেঁধে দেবে মুখ্যমন্ত্রীর দফতর। এতদিন রাজ্যের বিভিন্ন দফতরের প্রতিমন্ত্রীদের সেরকম কোনও কাজ থাকত না। এবার প্রতিমন্ত্রীদেরও কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দফতরের প্রতিমন্ত্রীদের কাজ নির্দিষ্ট করে দেওয়া হবে এবার। যার ফলে প্রশাসনিক কাজ আরও মসৃণ হবে বলে মত প্রশাসনিক আধিকারিকদের। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কয়েকজন মন্ত্রীকে আরও বেশি করে তাঁদের দফতরকে সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব