দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছয় মাসের মধ্যে সর্বনিম্ন, তবুও পেট্রল-ডিজেলের দাম কমাচ্ছে না তেল সংস্থাগুলি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম ছয় মাসের মধ্যে সর্বনিম্ন হলেও পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম কমানোর পথে এখনই হাঁটছে না রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি (Indian fuel retailers)। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশনের (Indian Oil Corporation) এক আধিকারিক এ বিষয়ে সাফাই দিতে গিয়ে বলেছেন, দীর্ঘদিন ধরে পেট্রলের পিছনের বিপুল টাকা ভর্তুকি দিতে হচ্ছিল। বর্তমানে আর ভর্তুকি দিতে হচ্ছে না। কিন্তু ডিজেলে এখনও ৪ থেকে ৫ টাকা লোকসান গুণতে হচ্ছে। ওই লোকসান যাতে না গুণতে হয়, তার জন্য আপাতত দাম কমানো হচ্ছে না।

আন্তর্জাতিক বাজারে বুধবার অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটা কমে ব্যারেল প্রতি ৯১ দশমিক ৫১ ডলারে নেমেছে। গত ছয় মাসের মধ্যে এটাই সর্বনিম্ন দাম। যেহেতু দেশের পেট্রল ও ডিজেলের চাহিদার ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয় তাই জ্বালানি তেলের দাম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে যথেষ্টই স্বস্তি দিয়েছে। সেই সঙ্গে চর্চাও শুরু হয়েছে, তবে কী সাধারণ মানুষকে স্বস্তি দিতে পেট্রল ও ডিজেলের দাম কমানোর দিকে হাঁটবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি? কেননা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির দোহাই পেড়ে জ্বালানির দাম বাড়ানোর পথে হেঁটেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম (BPCL), হিন্দুস্থান পেট্রোলিয়াম করপোরেশনের (HPCL)  মতো সংস্থা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেখানে আকাশ ছুঁয়েছে, সেখানে সাধারণ মানুষকে কিছুটা সুরাহা দিতে পারত জ্বালানির দাম হ্রাস।

যদিও এদিন একাধিক রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম রেকর্ড পরিমাণ কমলেও দেশের বাজারে দাম কমানোর প্রশ্নই উঠছে না। কেননা, পেট্রল-ডিজেল বিক্রি করতে গিয়ে যে লোকসান গুণতে হচ্ছিল, তা শূন্যে নামানো গিয়েছে। এবার লাভ তোলার পালা।

Published by:

Share Link:

More Releted News:

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

হাজারিবাগে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১০ মিনিটে সাত কোটির সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ