পুজোর অপেক্ষা কয়েকদিনের, চুয়াড় বিদ্রোহের স্মৃতি আগলে রাইপুরের মহামায়া মন্দির

মন্দির সংস্কার হচ্ছে রাজ্য সরকার ও স্থানীয়দের অনুদানে।পুজোর সময় শহুরে পুজো ছাড়িয়ে অন্যরকম পুজোর স্বাদ নিতে দেখে আসতে পারেন এই পুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটিশ বিরোধী গণ বিদ্রোহের কথা বললে উঠে আসে রানি শিরোমণি, অচল সিং, গোবর্ধন দিকপতি, দুর্জন সিংয়ের নাম উঠে আসে। আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে রাজা (জমিদার) দুর্জন সিংহের (DURJAN SINGHA) গড় নিয়ে সামান্য কিছু কথা। ১৭৯৮ সালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন। রাইপুরের এই চুয়াড় বিদ্রোহকে পরে তিনি বগড়ির চুয়াড় বিদ্রোহের সঙ্গে যুক্ত করেছিলেন। এখানে রয়েছে দেবী মহাময়া (DEVI MAHAMAYA) মন্দির। আগে এই অঞ্চলে ‘গড়’ ছিল বলে নাম ছিল গড় রাইপুর। এখন গড় নেই। আর জায়গার নাম থেকে উধাও গড়। এখন বাঁকুড়ার এই অঞ্চলের নাম শুধুই ‘রাইপুর’।

রাইপুরে দুর্জন সিংহের বিদ্রোহের প্রথম দিকেই তিনি প্রায় দেড় হাজার সেনা নিয়ে রাইপুর পরগনার প্রায় ২৭- ৩০ টি গ্রাম নিজের আয়ত্বে আনেন। বিদ্রোহের জন্য দুর্জন সিংহকে অবশ্য ব্রিটিশদের হাতে বন্দি হতে হয়েছিল। কিছুটা প্রমাণের অভাবে ও কিছুটা সমঝোতা করে মুক্তি দেওয়া হয় তাঁকে। ক্ষতিপূরণ দিয়ে বংশধর ফিরে পেয়েছিলেন জমিদারি। তারপর ঋণগ্রস্থ এই জমিদারি হস্তান্তরিত হয়ে যায়।

এখন ধ্বংসাবশেষটুকুই আছে। সামান্য দূরেই রয়েছে দেবী মহামায়ার মন্দির। দেবী এখানে ‘কোকোমুখা’। যদিও মনে করা হয়, এখানের শিলাখণ্ড প্রথমে দেবী চণ্ডী রূপে পূজা পেতেন। পরে তা বিবর্তিত হতে হতে ‘মহামায়া’।

ব্রিটিশদের অতিরিক্ত করের বিরুদ্ধে এই আন্দোলনে সামিল হয়েছিলেন একাধিক সম্প্রদায়। শুধু ‘চুয়াড়’ নয়। ব্রিটিশরা অবশ্য আন্দোলনকে হেয় করতে নাম দিয়েছিল ‘চুয়াড়’। এখানে তারা চুয়াড় মানে বর্বর, অসভ্য, একগুঁয়ে বোঝাত। এই বিদ্রোহকে একটি সম্প্রদায়ের বলে চিহ্নিত করা ঠিক নয়। ব্রিটিশ বিরোধী গণ বিদ্রোহ বলা যেতে পারে।

ফিরে আসি, রাইপুরের সিংহ গড়ে। এখানে রাজপরিবারের সদস্যরা অবশিষ্ট গড় সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। এর আগে সেইভাবে বলার মত সংস্কার হয়েছিল সম্ভবত ১৯১৩ সালে। তা জানালেন রাজার বংশধর ইন্দ্রজিৎ সিংহ। অন্যদিকে মহামায়া মন্দির সংস্কার হচ্ছে রাজ্য সরকার ও স্থানীয়দের অনুদানে। দুর্গাপুজোর সময় শহুরে পুজো ছাড়িয়ে প্রকৃতির কোলে অন্যরকম পুজোর স্বাদ নিতে দেখে আসতে পারেন এই পুজো।

– নিসর্গ নির্যাস মাহাতো

 

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫