বিধানসভার ভোটের চার মাস আগে গুজরাত মন্ত্রিসভায় রদবদল

ফের গুজরাত মন্ত্রিসভায় রদবদল হয়ে গেল। ডানা ছেঁটে ফেলা হল রাজ্যের দুই মন্ত্রীর।ডিসেম্বরে বিধানসভার নির্বাচনের আগে ঝুঁকি নিতে চাইছে না বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ : মাঝপথে মুখ্যমন্ত্রী বদল হয়েছে। বদলে গিয়েছে গোটা মন্ত্রিসভা। বছর পেরোতে না পেরোতেই ফের গুজরাত মন্ত্রিসভায় রদবদল হয়ে গেল। ডানা ছেঁটে ফেলা হল রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর। এই রদবদলে প্রশ্ন উঠছে তাহলে কি ডিসেম্বরে বিধানসভা নির্বাচন নিয়ে গুজরাতে (Gujarat) চাপে বিজেপি?

শনিবার এক বিজ্ঞপ্তিতে গুজরাত সরকার জানিয়েছে, রাজ্যের দুই মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদী (Rajendra Trivedi) এবং পূর্ণেশ মোদির (Purnesh Modi) দায়িত্ব কমানো হল। এরা দু’জনেই একইসঙ্গে একাধিক মন্ত্রক সামলাচ্ছিলেন। রাজেন্দ্র ত্রিবেদীর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে রাজস্ব দফতর। সড়ক ও নির্মাণ দফতরের মন্ত্রিত্ব খুইয়েছেন পূর্ণেশ মোদি। তবে রাজেন্দ্র ত্রিবেদী আগের মতোই আইন, বিপর্যয় মোকাবিলা এবং পরিষদীয় মন্ত্রিত্ব সামলাবেন। পূর্ণেশ মোদির হাতে থাকবে পরিবহণ, তীর্থক্ষেত্র, পর্যটন এবং বিমান পরিবহণ দফতর।এই দুই মন্ত্রীর কাছ থেকে কেড়ে নেওয়া দুটি মন্ত্রকই এবার থেকে সামলাবেন খোদ মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। তবে দুই মন্ত্রকেই একজন করে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু মাত্র এক বছরের মধ্যে মন্ত্রিসভায় এই রদবদল কেন করতে হল? শোনা যাচ্ছে, এই দফতরগুলিতে মন্ত্রীদের পারফরম্যান্সে একেবারেই খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী। সেকারণেই দফতরগুলি নিজের হাতে রাখলেন তিনি।

ডিসেম্বরেই গুজরাত বিধানসভার নির্বাচন। তার আগে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না বিজেপি (BJP)। রাজনৈতিক মহল মনে করছে, গুজরাত নিয়ে এবছর ভালোমতো চাপে আছে বিজেপি। ২০১৭ বিধানসভায় মোদির রাজ্যে ক্ষমতা ধরে রাখলেও আসন কমেছিল বিজেপির। কিন্তু এবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আরও প্রবল। তাছাড়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও (Aam Admi Party) এবার গুজরাত দখলের লক্ষ্যে আদাজল খেয়ে নেমে পড়েছে। কংগ্রেসও (Congress) অতীতের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সব মিলিয়ে এবারের লড়াই বিজেপির জন্য আরও কঠিন। সেকারণেই মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল সব বিভাগে স্ক্রুটিনি করাচ্ছেন।

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?