প্রকাশ্যে সোনম-পুত্রের প্রথম ছবি, বোনপো-কে দেখে কেঁদে ফেললেন মাসি রিয়া

তবে সোনমের পুত্রের দেখা কবে পাবেন, সেই বিষয়েও কৌতুহলের শেষ ছিলনা, অভিনেত্রীর ভক্তদের। যদিও এখন সেলিব্রিটি ট্রেন্ডিং, জন্মের পরেই সন্তানের মুখ না দেখানোর।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার মা হয়েছেন অভিনেত্রী সোনম কাপুর (SONAM )। বাবা হয়েছেন অভিনেত্রীর ব্যবসায়ী স্বামী আনন্দ আহুজা। তাঁরা তাঁদের পরিবারে একটি পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন। ছেলে হয়েছে সোনমের। দাদু হয়েছেন অনিল কাপুর এবং সুনীতা কাপুর। এই মুহূর্তে গোটা কাপুর ও আহুজা পরিবার আনন্দের জোয়ারে ভাসছেন। তবে সোনমের পুত্রের দেখা কবে পাবেন, সেই বিষয়েও কৌতুহলের শেষ ছিলনা, অভিনেত্রীর ভক্তদের। যদিও এখন সেলিব্রিটি ট্রেন্ডিং, জন্মের পরেই সন্তানের মুখ না দেখানোর।

তবে হ্যাঁ, ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে সোনমের পুত্রের ছবি প্রকাশ্যে এলেও, ট্রেন্ডিং অনুযায়ী মুখ ঢাকাই ছিল তাঁর। হ্যাঁ, আজই সোনমের বোন রিয়া কাপুর তাঁর বোনপো-র ছবি প্রথম প্রকাশ্যে আনলেন। হাসপাতালের বেবি-কটে, নীল সোয়্যাডলিং কাপড়ে মুড়ে রাখা সদ্যজাতর প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রিয়া। সঙ্গে দিলেন লম্বা ক্যাপশন। লিখেছেন, “রিয়া মাসি ঠিক নেই। তুমি এত কিউট কেন? এই মুহূর্তটা অস্বাভাবিক। সোনম কাপুর আমি তোমাকে ভালবাসি। তুমি সেরা ও সাহসী মা। আনন্দ আহুজা সবচেয়ে ভাল বাবা।” এছাড়া সোনমও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট্টটির ছবি পোস্ট করে লিখেছেন, “অ্যাঞ্জেল বয়!” তবে এই ছবিতে রিয়াকে কাঁদতেও দেখা গেল।

 

 

View this post on Instagram

 

A post shared by Rhea Kapoor (@rheakapoor)

ট্রেন্ডিং অনুযায়ী সোনমের ছেলের মুখ ঢাকা ছিল ইমোটিকনে। ছবি দেখে সোনমের কাজ়িন অর্জুন কাপুরের প্রেমিকা মালাইকা আরোয়া লিখেছেন, “মাসি আনন্দের অশ্রু।” গত ২০ অগস্ট সন্তানের জন্মের দিয়েছেন সোনম। তবে সন্তানের জন্মের পর সোনম ও আনন্দের হয়ে সুখবরটি দিয়েছিলেন অভিনেত্রী নীতু কাপুর।তাঁদের পোস্টে লেখা ছিল, “২০ অগস্ট, আমরা আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছি। চিকিৎসক, নার্স, বন্ধু ও পরিবারের সব সদস্যকে ধন্যবাদ। গোটা সময়টায় আপনারা আমাদের পাশে ছিলেন। এটা কেবলই একটা শুরু। আমরা জানি এর পর আমাদের জীবনটা পুরোপুরি পাল্টে যাবে।”

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা