বুকে ইনফেকশন, ছেলে-মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য বিদেশ সফরে সনিয়া

দেখা করবেন মায়ের সঙ্গেও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চেকআপের জন্য বিদেশ সফরে যাচ্ছেন সনিয়া গান্ধি। এর আগে তিনি একাই যেতেন।  তবে এবার ছেলে এবং মেয়েকে সঙ্গে নিয়েই চেকআপ করাতে যাচ্ছেন। তাঁর বিদেশ সফরের খবর দিয়েছন দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ। নিজের টুইটার হ্য়ান্ডেলে টুইট করে তিনি বলেন – সভানেত্রী সনিয়া গান্ধি চেক আপের জন্য বিদেশ সফরে যাচ্ছেন। সঙ্গে থাকবেন প্রিয়ঙ্কা এবং রাহুল। ফেরার আগে তিনি তাঁর অসুস্থ মায়ের সঙ্গেও দেখা করবেন। 

জয়রাম রমেশের টুইট সনিয়ার চেকআপের কথা জানালেও সূত্রে পাওয়া খবরে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সনিয়া গান্ধির বুকে ইনফেকশন রয়েছে। রয়েছে হাঁপানি। কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। একবার নয়, পরপর দুইবার। শরীর বেশ দূর্বল।  সামনেই দলের সভাপতি নির্বাচন। রাহুল গান্ধি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, সভাপতি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তাঁর নেই। দলে পূর্ণ সময়ের সভাপতি পদ দীর্ঘদিন ধরেই খালি। দলের সর্বশেষ ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে এই নিয়ে দলের ভিতরে ও বাইরে নানা জনে নানা মতামত দিতে শুরু করে। সেই বেলাগাম কথা বলায় রাশ টানতে সনিয়া জানান,  দলের পূর্ণ সময়ের সভাপতি নির্বাচিত না হওয়ার পর্যন্ত তিনি অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব নিজেই তুলে নিচ্ছেন। এই বিষয়ে কারও আপত্তি থাকলে তিনি জানাতে পারেন। তখনকার মতো ক্ষোভের আগুন জল পড়লেই সম্প্রতি কয়েকজন নেতার মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। স্বাভাবিক কারণে কংগ্রেসের আসন্ন সভাপতি নির্বাচন সব দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের