পাহাড়ে আবারও নির্বাচনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অনীত থাপা

কেন্দ্র এবং রাজ্যের এই কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রের অনুদান আটকে রয়েছে। তার প্রভাব পড়ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ওপরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি হয়ে গিয়েছে জিটিএ (GTA) নির্বাচন। হয়েছে বোর্ড গঠন। চিফ এক্সিকিউটিভ হয়েছেন অনীত থাপা। আবারও নির্বাচনের (ELECTION) দাবি তুলে তিনি চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এই চিঠি পঞ্চায়েত নির্বাচন নিয়ে। পাহাড়ের শেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ২০০০ সালে। তার বহু পরে তৈরি হয়েছে জিটিএ। জিটিএর অধীনে এসেছে দার্জিলিং, কালিম্পং। ফলে দার্জিলিং এবং কালিম্পং নিয়ে কোনও পঞ্চায়েত নির্বাচন হয়নি। এদিকে জিটিএ’তে উল্লেখ রয়েছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের। তবে এখানের অনেক সদস্যই অনুপস্থিত ফলে মিলছে না অনুদান।

অনীত থাপার চিঠিতে উল্লেখ রয়েছে, প্রধানত ফিন্যান্স কমিশনের অনুদান মিলছে না। কেন্দ্র এবং রাজ্যের এই কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রের অনুদান আটকে রয়েছে। তার প্রভাব পড়ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ওপরে।

অনীত থাপা লিখেছেন, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কোনও কর্মী নিয়োগ হয়নি দীর্ঘ ২০ বছর। সেই সমস্ত পদ গুরুত্বপূর্ণ, ফলে পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে। অনীতের আবেদন, জিটিএ নিয়ম মেনে পঞ্চায়েত নির্বাচন করানোর। তাঁর আবেদন, রাজ্যের অন্যান্য জায়গার মত এখানেও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করার। জানা গিয়েছে, এই চিঠি এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর দফতরে। তা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, পাহাড়ের বিভিন্ন পুরসভায় এখনও নির্বাচন বাকি।

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?