সশরীরে হাজিরাতে না, পার্থ-অর্পিতার ১৪ দিনের জেল হেফাজত

ফের জেল হেফাজতের নির্দেশ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। বুধবার ইডির বিশেষ আদালত দুজনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের জেল হেফাজতের নির্দেশ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। বুধবার ইডির বিশেষ আদালত দুজনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর পার্থ ও অর্পিতাকে ভার্চুয়ালি আবার আদালতে পেশ করা হবে।

বুধবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ইডির বিশেষ আদালতে পেশ করা হয়েছিল। ভার্চুয়ালি তাঁরা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন। এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আদালতে জামিনের আবেদন জানান। যদিও তাঁর জামিনের আবেদন নাকচ করে দেন বিচারক। জামিনের আবেদন করার পাশাপাশি এদিন সশরীরে আদালতে হাজিরা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও বিচারক পার্থর সেই আবেদনও নাকচ করে দেন। আগামী ১৪ সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেণ্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। বুধবার সেই মামলার শুনানির সময় তিনি জামিনের আবেদন জানান। এমনকি যে কনও মূল্যে তাঁকে জামিন দেওয়া হোক বলে আদালতে আর্জি জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থ জামিনের আর্জি জানালেও অর্পিতা মুখোপাধ্যায় জামিনের আবেদন করেবননি। কিন্তু বিচারক দুজনকেই শেষ পর্যন্ত জেলে থাকার নির্দেশ দিয়েছেন।

এদিন আদালতে পার্থর আইনজীবী জানান, প্রাক্তন মন্ত্রীর রক্তাল্পতার সমস্যা রয়েছে। হিমোগ্লোবিন কম। ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি। পার্থের শ্বাসকষ্টের সমস্যার পাশাপাশি শিরদাঁড়াতেও সমস্যা রয়েছে বলে এদিন আদালতে জানান তাঁরা। পাশাপাশি পার্থের বা়ড়ি থেকে টাকা বা এলআইসি কিছুই পাওয়া যায়নি বলেও দাবি করেন তাঁরা।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের