বিয়ের বদলে এখন লিভ-ইন কালচার, ব্যবহার করে ছুঁড়ে ফেল:  কেরল হাইকোর্ট

ডিভোর্স মামলার প্রেক্ষিতে পর্যবেক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচি: দীর্ঘ সম্পর্কের বদলে লিভ-ইন। একজনকে ব্যবহার কর। পরে ছুঁড়ে ফেলে দাও। ভারতে সনাতন সংস্কৃতির বদলে শুরু হয়েছে কনজিউমার কালচার। তরুণ সমাজ কোনও দায় বা দায়িত্ব পালন করতে চাইছে না।

একটি বিবাহ বিচ্ছেদ মামলার প্রেক্ষিতে কেরল হাইকোর্ট এই অভিমত প্রকাশ করেছে। বিবাহ বিচ্ছেদ মামলা দায়ের হয় বিচারপতি এ মহম্মদ মুস্তাক এবং বিচারপতি সোফি টমাসের এজলাসে। ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মামলায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর অভিযোগ গার্হস্থ হিংসার। প্রথমে এই মামলা দায়ের হয়েছিল পারিবারিক আদালতে। আবেদনকারীর সব যুক্তি খারিজ করে দেয় পারিবারিক আদালত। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেরল হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। ডিভোর্স মামলা খারিজ করে দিতে গিয়ে বেঞ্চ ভারতের সনাতন সংস্কৃতির পক্ষেই মত দিয়েছে।

বেঞ্চ বলেছে, ভারতে একটা আজব সংস্কৃতি শুরু হয়েছে। সেই সংস্কৃতি হল বিয়ে না করে একসঙ্গে থাকার। কারণ, সঙ্গীর সঙ্গে স্থায়ী সম্পর্ক মানেই তার যাবতীয় দায়িত্ব নেওয়া। আগের প্রজন্ম সেই দায়িত্ব নিতে অস্বীকার করত না। বরং তারা তাঁর সঙ্গীর সব ধরনের দায়িত্ব নিত সাগ্রহে। এখনকার ছেলেদের কাছে ওয়াইফ শব্দের অর্থ ওরি ইনভাইটেড ফর এভার। অর্থাৎ, চিন্তা-উদ্বেগকে চিরকালের জন্য ডেকে আনা। আর আগে ওয়াইফ শব্দের অর্থ ছিল ওয়াইজ ইনভেস্টমেন্ট ফর এভার। এখনকার প্রজন্ম এই সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করে না। পণ্য ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেলে যেমন ছুঁড়ে ফেলা হয়, এখন সেটাই হচ্ছে।

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, শান্তির খোঁজে ঈশ্বরের শরণাপন্ন নায়িকা

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের