কাশ্মীরে জঙ্গিদের গুলিতে জখম বাঙালি শ্রমিক

শুক্রবার সকালে পুলওয়ামায় জঙ্গিরা এক বাঙালি শ্রমিকের উপর হামলা চালায়। গুলিবিদ্ধ ওই শ্রমিকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাংলার যুবক আক্রান্ত হলেন কাশ্মীরে। ভূস্বর্গে জঙ্গিদের গুলিতে জখম হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। শুক্রবার সকালে পুলওয়ামায় (Pulwama) জঙ্গিরা এক বাঙালি শ্রমিকের উপর হামলা চালায়। গুলিবিদ্ধ ওই শ্রমিকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে।

কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ বাঙালি শ্রমিকের নাম মনিরুল ইসলাম। উত্তর দিনাজপুরের বাসিন্দা মনিরুল কাজের জন্য কাশ্মীরে গিয়েছিলে। সেখানে গিয়ে জঙ্গিদের হামলার মুখে পড়তে হবে তা ভাবতে পারছেন না মনিরুলের বাবা আব্দুল করিম। শুক্রবার সকালে কাশ্মীরের পুলওয়ামায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দুটি গুলি লেগেছে তাঁর শরীরে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলওয়ামা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। মনিরুলের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে কাশ্মীর পুলিশ। বানগালী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালানোর পর ঘটনাস্থল ছেড়ে গা ঢাকা দেয় জঙ্গিরা। যৌথবাহিনীর জওয়ানরা পলাতক জঙ্গিদের উদ্দেশে তল্লাশি শুরু করেছে। গোটা বিষয়টির উপর নজর রাখছে তদন্তকারীরা।

অন্যদিকে মনিরুলের গুলিবিদ্ধ হওয়ার খবর উত্তর দিনাজপুরে তাঁর বাড়িতে এসে পৌঁছলে উদ্বিগ্ন হয়ে পড়েন প্রতিবেশীরা। পরবারের সদস্যরা চরম উদ্বেগে রয়েছেন। কাশ্মীর থেকে মনিরুল সুস্থ হয়ে ফিরে আসুক, সেটাই মনেপ্রাণে চাইছেন তাঁরা। উল্লেখ্য ২০১৯ সালে অক্টোবর মাসে কাশ্মীরের কুলগামে (Kulgam) ৫ বাঙালি শ্রমিকের দেহ গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়েছিল। মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা ছিলেন তাঁরা।

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি