আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, তালিবান নেতা সহ নিহত ২০

যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায়িত্ব নেয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের (Afghanistan) মাটি। আজ শুক্রবার জুমা নমাজ (Friday Prayer) শুরুর মুখে হেরাতের (Herat City) এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মুজিবুর রহমান আনসারি (Mujibur Rahman Ansari) নামে এক তালিবান নেতা সহ ২০ জন প্রাণ হারিয়েছেন। নিহত আনসারি তিনি ওই মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন। বিস্ফোরণে আরও বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায়িত্ব নেয়নি।

কাবুলিওয়ালার দেশে রাজনৈতিক পালাবদলের পরে তালিবানরা ক্ষমতায় আসার পরেই একের পর এক হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। তালিবানের কট্টর বিরোধী হিসেবে পরিচিত ইসলামিক স্টেট খোরাসান গোষ্ঠীই (IS (K) ওই হামলার নেপথ্যে রয়েছে। মূলত জুমাবারের বিশেষ প্রার্থনাসভাকেই টার্গেট করে হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠনটি।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ‘টোলো নিউজ’ জানিয়েছে, এদিন হেরাত শহরের গহরগাহ মসজিদে জুমার নমাজ পড়ার জন্য জড়ো হতে শুরু করেছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নমাজ শুরুর আগেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। আর্তনাদে ভারী হয়ে যায় এলাকার বাতাস। খানিকবাদেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছেন মসজিদের ইমাম মুজিবুর রহমান আনসারি (Mujibur Rahman Ansari)। কট্টর মৌলবাদী সংগঠন তালিবানদের অন্যতম নেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। নমাজ পড়তে আসা বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের পরেই পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। গত জুলাইতেই কাবুলে এক জনসভায় তালিবান সরকার বিরোধীদের হুমকি দিয়ে আনসারি (Mujibur Rahman Ansari) বলেছিলেন, ‘ইসলামিক সরকারের বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করার রাস্তায় হাঁটে তাহলে তার ধড়-মুণ্ডু আলাদা করে দেওয়া হবে।’  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের