সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা পরেশ পালের

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের তলবের প্রেক্ষিতে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বিধায়ক পরেশ পাল। মঙ্গলবার সকালে হাজিরা দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বিধায়ক পরেশ পাল। মঙ্গলবার সকালে হাজিরা দেন তিনি। ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন গোয়েন্দারা।

গত বছরে ২ মে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। সেই ঘটনায় নাম জড়ায় বেলেঘাটার বিধায়কের। অভিজিৎ খুনের তদন্তে নেমে এর আগে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিলেন। মঙ্গলবার ফের পরেশ পালকে সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। দ্বিতীয়বার বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে জেরা করার জন্য তলব করে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই তলবের প্রেক্ষিতে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তিনি।

উল্লেখ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ২ মে কলকাতায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। কাঁকুড়গাছিতে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই অভিজিৎকে খুন করা হয়েছে। তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। বিজেপি কর্মী খুন হওয়ার পর দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয় পদ্ম শিবির। এই ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। অভিজিৎ খুনের তদন্তে নেমে তৃণমূল বিধায়ক পরেশ পালকে এর আগে একবার তলব করে সিবিআই। সেই সময় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিওলেন তিনি। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। বেলেঘাটার বিধায়ককে কেন আবার তলব করা হল, সিবিআই সূত্রে দাবি ভোট পরবর্তী হিংসা মামলায় পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করা এখনও শেষ হয়নি। তাই আবার তলব করা হল তাঁকে।

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন