ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর রয়েছে ক্রিকেট বিশ্বকাপ। আজ শনিবার (১৩ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। আফগানিস্তানের সঙ্গে তিন সিরিজের প্রথম খেলা হবে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে। তবে আফগানদের বিরুদ্ধে খেলতে নামার আগে দুটি বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি ও অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে। তাই প্রথম একাদশ নির্বাচন অধিনায়ক শুভমন গিলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। তবে এর মধ্যেই রয়েছে বড় সুখবর। ভারতীয় দলে অভিষেক হতে চলেছে প্রিন্স যাদবের। 

জানা গিয়েছে, ধর্মশালার পিচে ভারতের হয়ে শুরুটা করবেন রোহিত শর্মা ও শুভমন গিল। এই দুই ব্যাটসম্যানই ওয়ানডে ক্রিকেটে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনার। তবে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে তিন নম্বরে কে খেলবেন। এই জায়গার জন্য ঈশান কিশানকেই সবচেয়ে যোগ্য বলে মনে করা হচ্ছে। ঈশান আগেও তিন নম্বরে দুর্দান্ত ব্যাটিং করেছেন। অন্যদিকে, জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ সিরাজের অনুপস্থিতিতে ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব দেবেন অর্শদীপ সিং। তাঁকে সঙ্গ দিতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ।

তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে অভিষেক হতে চলা তরুণ ফাস্ট বোলার প্রিন্স যাদবকে নিয়ে। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি ভারতীয় দলে ডাক পেয়েছেন এবং ধর্মশালায় তাঁর একদিনের ক্রিকেটে অভিষেক হতে চলেছে। যদি প্রথম একাদশে তিনি জায়গা পান তাহলে এটাই হবে তাঁর কেরিয়ারের একটি বড় মুহূর্ত । অন্যদিকে, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারেন। কুলদীপ ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে ১৯৪টি উইকেট নিয়েছেন এবং আফগান ব্যাটসম্যানদের সমস্যায় ফেলায় ক্ষমতা তাঁর রয়েছে।

প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক),  ঈশান কিশান, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রিন্স যাদব এবং  প্রসিদ্ধ কৃষ্ণ।

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা