সাইরাস মৃত্যু জের, গাড়ির পিছনে বসলেও সিটবেল্ট বাধ্যতামূলক বলে ঘোষণা গড়কড়ির

এবার থেকে গাড়ির পিছনের সিটে বসলেও বাধ্যতামূলকভাবে সিটবেল্ট পরতে হবে, নয়তো জরিমানা করা হবে বলে ঘোষণা মন্ত্রী নীতীন গড়কড়ির ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : এবার থেকে গাড়ির পিছনের সিটে বসলেও বাধ্যতামূলকভাবে সিটবেল্ট পরতে হবে, নয়তো জরিমানা করা হবে, এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি । রবিবার গাড়ি দুর্ঘটনায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সাইরাস মিস্ত্রির মৃত্যুর পরেই এই ঘোষণা করা হল। প্রসঙ্গত, মার্সিডিজ গাড়ির পিছনের সিটে আসনে বসলেও সিটবেল্ট আটকানো ছিল না সাইরাসের । তারপরেই দুর্ঘটনায় মৃত্যু হয় সাইরাসের।

মঙ্গলবার একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “পিছনের সিটে বসলেও সিটবেল্ট পরা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়ম থাকা সত্বেও কেউ এগুলি মেনে চলছে না। তাই পিছনের সিটে বসে কেউ যদি সিটবেল্ট না আটকান তাহলে একটি সাইরেন বাজানো হবে। তারপরেও যদি কেউ বেল্ট না পরেন, তাহলে তাঁকে জরিমানা দিতে হবে।” যে কোনওভাবে মানুষের জীবন বাঁচানোই সরকারের একমাত্র উদ্দেশ্য বলে জানিয়েছেন গড়কড়ি। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, জরিমানা নেওয়া সরকারের লক্ষ্য নয়। সিটবেল্ট পরার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলার জন্যই এই উদ্যোগ নেওয়া হবে। গডকড়ি বলেছেন, সর্বনিম্ন এক হাজার টাকা জরিমানা করা হবে। সেই সঙ্গে তিনি আশা করছেন, রাজ্য সরকারগুলিও জরিমানা নেওয়ার বিষয়ে সহমত হবে। আগামী দু’বছরের মধ্যে দেশে পথদুর্ঘটনায় মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনতে চায় সরকার, জানিয়েছেন গডকরি।

সাইরাস মিস্ত্রির মৃত্যুর পরেই পথ সুরক্ষা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রসঙ্গে গডকড়ি বলেছেন, “আমার খুবই খারাপ লাগছে। তবে এই ঘটনা থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত।” জানা গিয়েছে, ঘণ্টায় প্রায় ১৩৫ কিলোমিটার বেগে সাইরাসের গাড়িটি চলছিল। পথের সিসিটিভি ফুটেজ থেকে গাড়িটির গতি অনুমান করা গিয়েছে। তাঁদের গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। তারপরেই পিছনের সিটে বসে থাকা সাইরাস মিস্ত্রি এবং তাঁর সঙ্গী জাহাঙ্গির পাণ্ডোলের মৃত্যু হয়।

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক