শিক্ষারত্ন মঞ্চেই কামাল! শিক্ষকের কথায় ‘স্টেট মিট’ আয়োজনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কাউন্সিল গঠন ও ‘স্টেট মিট’ আয়োজনের আবেদন জানিয়েছিলেন শারীরশিক্ষার শিক্ষক তথা দক্ষিণ ২৪ পরগনা জেলার বিদ্যালয় ক্রীড়া পর্ষদ সম্পাদক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরস্কার হাতে নেওয়ার সময় ওই মাত্র কয়েক সেকেণ্ড। আর তাতেই কামাল! শিক্ষক আদায় করে নিলেন ‘স্টেট মিট’ আয়োজনের আশ্বাস। দক্ষিণ ২৪ পরগনা জেলার শিক্ষক শুভেন্দু ঘোষের আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। আর সঙ্গে সঙ্গেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী।

ফলতা থানার হরিণডাঙা হাইস্কুলের শারীরশিক্ষার শিক্ষক শুভেন্দু ঘোষ। তিনি নদাখালির চাউলখোলার বাসিন্দা। গত সোমবার তিনি পেয়েছেন ‘শিক্ষারত্ন’ সম্মান। পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন ছিল, ‘স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস’ কাউন্সিল পুনরায় গঠন করার। সেই সঙ্গে আবেদন ছিল, ‘স্টেট মিট’ আয়োজনের। উল্লেখ্য, ‘স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস’ কমিটি থেকে কয়েকজন পদত্যাগ করার জন্য ভেঙে গিয়েছিল কমিটি। ফলে এই বছর আয়োজিত হয়নি ‘স্টেট মিট’। কাউন্সিল গঠন ও ‘স্টেট মিট’ আয়োজনের আবেদন জানিয়েছিলেন শারীরশিক্ষার শিক্ষক তথা দক্ষিণ ২৪ পরগনা জেলার বিদ্যালয় ক্রীড়া পর্ষদ সম্পাদক। আর সেই আবেদন শুনেই মুখ্যমন্ত্রী সরাসরি শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন, কাউন্সিল গঠন এবং ‘স্টেট মিট’ আয়োজনের।

এই প্রসঙ্গে শিক্ষক বলেন, আগে কিছু ভেবে তিনি যাননি। মঞ্চে তাঁর এই বিষয়টি মাথায় আসে। তারপরেই আবেদন জানান তিনি। সেই আবেদনকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন। এতেই আপ্লুত তিনি। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে খুশি ক্রীড়া মহল।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন