হলদিয়া শিল্পাঞ্চলের দুই সংস্থায় স্বাক্ষরিত হল নতুন বেতন চুক্তি

হলদিয়া উন্নয়ন পর্ষদ ভবনে ত্রিপাক্ষিক আলোচনার পর দুই সংস্থার শ্রমিকদের বেতন বৃদ্ধি-সহ অন্যান্য বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়।

Share:

নিজিস্ব প্রতিনিধি: শ্রমিকদের বেতন বৃদ্ধি-সহ অন্যান্য দাবিদাওয়ার বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরিত হল হলদিয়া শিল্পাঞ্চলের দুই কারখানায়। শনিবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজির উপস্থিতিতে এই বেতন চুক্তি স্বাক্ষরিত হয়। পুজোর আগে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় কিছুটা খুশি শ্রমিকরা।

উল্লেখ্য হলদিয়ার বিভিন্ন শিল্প-কারখানায় শ্রমিকদের বকেয়া সমস্ত বেতন মিটিয়ে দেওয়া-সহ একাধিক দাবি দাওয়া নিয়ে চুক্তি সাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের গঠিত শিল্প বিষয়ক কমিটি। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার হলদিয়া শিল্পাঞ্চলের দুই সংস্থার বেতন চুক্তি স্বাক্ষরিত হল। এদিন হলদিয়া উন্নয়ন পর্ষদ ভবনে ত্রিপাক্ষিক আলোচনার পর ইন্দরামা ইন্ডিয়া ও পেট্রো কার্বন অ্যান্ড ক্যামিকেলস নামের দুই সংস্থার শ্রমিকদের বেতন বৃদ্ধি-সহ অন্যান্য দাবি দাওয়ার বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়।

জেলাশাসকের উপস্থিতিতে শনিবার হলদিয়া উন্নয়ন পর্ষদ ভবনে রাজ্য সরকারের গঠিত শিল্প বিষয়ক কমিটির তত্ত্বাবধানেব এই ত্রিপাক্ষিক বৈঠক হয়। এই বৈঠকে ইন্দরামা ইন্ডিয়া নামে সংস্থার ৮৫০ জন অস্থায়ী শ্রমিকদের ৪ বছরের জন্য ৪৭০০ টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অপর সংস্থা পেট্রো কার্বন অ্যান্ড ক্যামিকেলস এর ৮ জন স্থায়ী-সহ মোট ৩০০ জন শ্রমিকের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংস্থার শ্রমিকদের জন্য যথাক্রমে ৩০০০, ৪০০০ ও ৪২০০ টাকা বেতন বৃদ্ধির চুক্তি হয়। যা আগামী ৩ বছর বহাল থাকবে। এদিনের বৈঠকে অংশ নেওয়ার পর পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, হলদিয়ার দুই সংস্থার সঙ্গে ৪-৫ দিন ধরে দীর্ঘ আলোচনার পর মালিক-শ্রমিক উভয়পক্ষের সম্মতি নিয়ে এদিন এই বেতন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শিল্পাঞ্চলের বাকি ৫ সংস্থার বেতন চুক্তি দ্রুত স্বাক্ষরিত হবে বলেও তিনি জানান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের