কাশ্মীরে ৩৭০ ধারা পুনরুদ্ধার অসম্ভব, জনসভায় কবুল আজাদের

জন্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা ফিরে পাওয়া অসম্ভব। রবিবার কাশ্মীরের বারমুলায় এক জনসভায় একথা বলেন গোলাম নবি আজাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর : জন্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা ফিরে পাওয়া অসম্ভব। রবিবার কাশ্মীরের বারমুলায় এক জনসভায় একথা বলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সদ্য কংগ্রেসত্যাগী গোলাম নবি আজাদ। ৩৭০ ধারার নাম করে কাশ্মীরের মানুষকে আর শোষণ করতে দেবেন না বলে দাবি করেন তিনি।

দু’বছর আগে জন্মু-কাশ্মীর থেকে সংবিধানের বিশেষ ৩৭০ ধারা বিলোপ করে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে তুমুল বিতর্ক দেখা যায় গোটা দেশজুড়ে। যা কম বেশি এখনও চলছে। কংগ্রেসের সঙ্গে পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করে নতুন দল গড়ার কথা ঘোষণা করে এই বিষয়টি নিয়ে নিজের মত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আজাদ। এদিন কাশ্মীর উপত্যকয়ায় বারমুলায় এক জনসভায় প্রাক্তন রাজ্যসভার কংগ্রেসের দলনেতা বলেন, ‘জন্মু-কাশ্মীরের পক্ষে ৩৭০ ধারা ফিরে পাওয়া অসম্ভব। আমি এ নিয়ে কাশ্মীরের মানুষকে বিভ্রান্ত করব না।’ এর কারণ হিসাবে তিনি বলেন, ‘ফের ৩৭০ ধারা লাগু করতে গেলে সংসদে দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। যা এককথায় অসম্ভব।’ উপত্যকার অন্যান্য দলগুলিকে তোপ দেগে আজাদ বলেন, ‘৩৭০ ধারার নাম করে আমি কাশ্মীরের মানুষকে আর শোষণ করতে দেব না। আমি রক্ত আর মিথ্যাচার দিয়ে ভোট চাই না। যা আমি দিতে পারব , তাই বলব।’ তাঁর অভিযোগ, কাশ্মীরের দলগুলির শোষণের কারণে উপত্যকায় ১ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। পাঁচ লক্ষ শিশু অনাথ হয়েছে।

আগামী দশ দিনের মধ্যে তিনি নতুন দলের নাম ঘোষণা করবেন বলে জানান আজাদ। উল্লেখ্য কিছুদিন আগে রাহুল গান্ধির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কংগ্রেস ছাড়েন গোলাম নবি আজাদ। তাঁর নিজের রাজ্য জন্মু-কাশ্মীরে নিজের দল গড়বেন বলে জানিয়ে দেন। কংগ্রেসের অভিযোগ, গোলাম নবি মোদি তথা বিজেপির অঙ্গুলিহেলনে চলছেন।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের