কামড়ের হাত থেকে বাঁচতে কেরলে পথকুকুরদের ফাঁস লাগিয়ে নির্বিচারে হত্যা

পুলিশে অভিযোগ রুজু

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: পথকুকরদের কামড়ের হাত থেকে বাঁচতে এবং ব়্যাবিসের সংক্রমণ রুখতে তাদের গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হচ্ছে। হত্যার সময় মানুষ হর্ষোল্লাসে ফেটে পড়ছে। কোনও কোনও ক্ষেত্রে খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে বিষ। সেই খাবার মুখে দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই যন্ত্রণায় ছটফট করতে করতে তাদের মৃত্যু হচ্ছে। প্রশাসন কার্যত নির্বিকার।

নির্বিচারে এই নিধনযজ্ঞ অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে এক ব্যক্তির পোষ্য সারমেয়কে খাবারে বিষ মিশিয়ে হত্যার পর। পোষ্যের মালিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। নির্বিচারে এই হত্যার নিন্দায় সরব পশুপ্রেমিকদের সংগঠন। কেরলের অন্যতম পশুপ্রেমিকদের সংগঠন পিপল ফর অ্যানিম্যালস ত্রিবান্দ্রম-য়ের তরফ থেকে এক আর্জি জানিয়ে বলা হয়েছে, পথ কুকুর কাউকে কামড় দিলে দ্রুত যেন তাদের খবর দেওয়া হয়। সেই সঙ্গে বলা হয়েছে, এই ভাবে পথকুকুরদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুন করা বা গলায় ফাঁস দিয়ে হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকেও রাজ্যবাসীকে বলা হয়েছে, তারা যেন আইন নিজের হাতে তুলে না নেয়। রাস্তায় পথ কুকুর দেখলে স্বাস্থ্য দফতরকে যেন খবর দেওয়া হয়।

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি জেকে মহেশ্বরীর এজলাস সম্প্রতি বলেছে, যে বা যাঁরা পথকুকুরদের নিয়ম করে খেতে দেন, সেই ব্যক্তিকেই কুকুরদের টিকাকরণের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি কুকুরের কামড়ে আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসার দায় সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নিতে হবে যিনি তাদের নিয়মিত খেতে দেন।

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল