মোদির জন্মদিনে শুভেচ্ছা মমতা ও অভিষেকের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শনিবার টুইট করে নমো’কে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭২ বছর বয়সে পা দিয়েছেন। শনিবার তাঁর জন্মদিনে বাংলার মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি।’ শুধু মুখ্যমন্ত্রী নন, জন্মদিনে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে উষ্ণ অভ্যর্থনা জানান। একইসঙ্গে তাঁর সুস্থতাও কামনা করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে কেউ কাউকে এক ইঞ্চি ছেড়ে কথা বলেন না। একাধিকবার মোদিকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু এদিন বাংলার শাসকদলের শীর্ষ নেতৃত্বের তরফে বুঝিয়ে দেওয়া হল, রাজনৈতিক ময়দানে লড়াই যত তীব্র হোক। সৌজন্য দেখাতে তৃণমূল কংগ্রেস কার্পণ্য করে না।

উল্লেখ্য শনিবার দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেতা শশী থারুরও। বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন উপলক্ষে শনিবার দিল্লিতে আয়োজন করা হবে বিশেষ অনুষ্ঠান। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতরে এই অনুষ্ঠান আয়োজিত হবে। পাশাপাশি ১৬ দিনের একটি ই-নিলামের ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর পাওয়া বিভিন্ন উপহার নিলাম হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের