বিডিও, ওসি এবং পুলিশ সুপারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অভিযোগপত্র পাঠালেন বিধায়ক

বিধায়ক বলেন, এই নিয়ে এর আগেও তিনি বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে সেই অভিযোগ জানালেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার আধিকারিকের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তৃণমূল বিধায়ক (MLA) হুমায়ুন কবীর।  আধিকারিকেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর আবেদন, এঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হক।

বিধায়ক বলেন, আগামী ৭ দিনের মধ্যে এই ৪ জন আধিকারিকদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হক। এমনকি এদিন বিধানসভার লবিতে দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘ময়দানে যখন নেমেছি তখন সোজা করে ছাড়ব’।

তাঁর অভিযোগের নিশানায় আছেন, বেলডাঙা- ২ এবং ভরতপুরের বিডিও, ভরতপুর থানার ওসি ও মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার। অভিযোগ, আধিকারিকরা আর্থিক দুর্নীতি করছেন। আরও অভিযোগ, ‘তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এঁরা’। বিধায়ক বলেন, এই নিয়ে এর আগেও তিনি বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে সেই অভিযোগ জানালেন।

উল্লেখ্য, গত শনিবার তৃণমূল নেতৃত্ব এবং পুলিশের বচসা হয় ভরতপুরে। ঘেরাও করা হয় থানা। থানার সামনে অবস্থানে বসেছিলেন খোদ বিধায়ক। দাবি তোলা হয়েছিল, ভরতপুর থানার ওসিকে বদলি করা হক। তারপরে সোমবার দেখা গেল, অভিযোগ ৪ আধিকারিকের বিরুদ্ধে। বিধায়কের এই দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন