নতুন দল গঠন গুলাম নবি আজাদের

জম্মুতে সাংবাদিক সম্মেলন

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে দল গঠন করলেন গুলাম নবি আজাদ। দলের নাম ডেমোক্র্য়াটিক আজাদ পার্টি। সোমবার জম্মুতে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন। গত ২৬ অগাস্ট কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন দলের এই প্রবীণ নেতা। তারপর থেকে তাঁকে নিয়ে কৌতুহল ক্রমেই বাড়ছিল। প্রশ্ন ঘুরতে শুরু করে, বাকিদের মতো তিনিও কি পদ্ম শিবিরে নাম লেখাবেন? সেই জল্পনায় জল ঢেলে গুলাম নবি আজাদ নিজেই তৈরি করলেন রাজনৈতিকমঞ্চ।

গত ২৬ তারিখ কংগ্রেস ছাড়ার পর সাংবাদিক সম্মেলন করেছিলেন গুলাম নবি আজাদ। সেই সাংবাদিক সম্মেলনের আগে নিজের সমর্থক এবং গোষ্ঠীর কয়েকজন নেতার সঙ্গে বৈঠকও করেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে তাঁকে বলতে শোনা গিয়েছিল, দলের নাম কী রাখা হবে, সে ব্যাপারে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। সব কিছুই রাজ্যবাসীর ওপর ছেড়ে দিয়েছেন। তাঁর দলের কাজ হবে জম্মু-কাশ্মীরের সার্বিক উন্নতি, রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।  রাজ্যবাসীর হাতে জমির অধিকার তুলে দেওয়া।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার গুলাম নবি আজাদ তাঁর সমর্থক এবং ঘনিষ্ঠদের নিয়ে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে নতুন দল গঠন নিয়ে আলোচনা হয়েছে। সূত্রে পাওয়া খবর অনুসারে, জম্মু-কাশ্মীরের আসন্ন নির্বাচনে ডেমোক্র্য়াটিক আজাদ পার্টি প্রার্থী দেবে। 

এদিনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সমালোচনায় সরব হতে দেখা গেল গুলাম নবি আজাদকে। নিশানা করেন রাহুল গান্ধিকে। আজাদ বলেন, যে দল গঠন করতে বহু মানুষ রক্ত দিয়েছিলেন, ঘাম ঝড়িয়েছিল আজ সেই দলের কাজ শুধু টুইট করে প্রতিক্রিয়া দেওয়া।  আর যারা রক্ত ঝড়িয়ে, ঘাম ঝড়িয়ে দল তৈরি করেছিল, আজ শীর্ষ নেতৃত্ব তাদেরই নিশানা করেছে। ফলে, জনগণের সঙ্গে দলের দূরত্ব তৈরি হচ্ছে। একসময় কংগ্রেস জনগণের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। 

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল